হাসতে মানা
২ অক্টোবর ২০২৫ ১৩:১৭
১.
শিক্ষক প্রশ্ন করলেন, ‘পৃথিবীর একটা প্রাচীন প্রাণীর নাম বলো তো।’
গাবলু বলল, ‘স্যার, জেব্রা।’ শিক্ষক বললেন, ‘জেব্রাকে কেন তোমার প্রাচীন প্রাণী মনে হলো?’
গাবলু বলল, ‘স্যার, টিভিতে দেখেছি, প্রাচীনকালে সবকিছুই সাদা-কালো ছিল। এখন অনেক কিছুই রঙিন হয়েছে। কিন্তু জেব্রা তো এখনো সেই সাদা-কালোই রয়ে গেছে। তাহলে তো জেব্রাই প্রাচীন প্রাণী!’
২.
পাড়ায় নতুন এসেছে রবিন। বিকেলে গেল খেলার মাঠে।
পাড়ার ছেলেদের মধ্যে মঞ্জু বলল, ‘খেলবে নাকি?’
দীপ্র বলল, ‘আমরা একটা ক্রিকেট ক্লাব করেছি। আমাদের ক্লাবের সদস্য হবে?’
রবিন বলল, “হতাম, কিন্তু আমি তো ক্রিকেটের ‘ক’ও জানি না!”
মঞ্জু বলল, ‘আরে, তাতে কোনো সমস্যা নেই। আমাদের তো একটা আম্পায়ারও দরকার।’