ঐকমত্য কমিশনে একমতের বিষয়গুলোর আইনি স্বীকৃতিই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আকাক্সক্ষা পূর্ণ করবে–এটিএম আজহারুল ইসলাম


২৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৫

এনামুল হক, বদরগঞ্জ (রংপুর) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের মনোনীত এমপি প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ‘ঐকমত্যের কমিশনে বেশিরভাগ রাজনৈতিক দল যে বিষয়গুলোয় একমত হয়েছে, তার আইনি ভিত্তি দিতে হবে, তবে জুলাই গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আকাক্সক্ষা পূর্ণ হবে।’
তিনি, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কুতুবপুর ইউনিয়নের বাগমারাহাটে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আপনারা নৌকা, ধানের শীষ ও লাঙল প্রতীকে ভোট দিয়ে দেখেছেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এবার জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেখেন দেশ পরিবর্তন হয় কিনা।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘পলাতক প্রধানমন্ত্রী গর্ব করে বলেছেন, তার বাড়ির পিওন ৪০০ কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলাফেরা করে না। তার একজন কর্মচারী দুর্নীতি করে, যদি এত টাকার মালিক হয়, তাহলে প্রধানমন্ত্রীর দুর্নীতি করে কত সম্পদ করছে জনগণ কল্পনা করতে পারে। আওয়ামী লীগের নেতারা দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে সেখানে আরাম আয়েশে দিন কাটাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘অনেক রাজনৈতিক দলের প্রার্থী কে কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনতে হয়। পরে ক্ষমতায় গিয়ে দুর্নীতি করে সেই টাকা উঠাতে হয়। কিন্তু জামায়াতের প্রার্থীকে টাকা দিয়ে নমিনেশন কিনতে হয় না। আমি নির্বাচিত হলে দুর্নীতি করে একটি টাকাও নিজের পেটে ভরবো না।’
নিজের রাজনৈতিক অতীত তুলে ধরে আজহারুল ইসলাম বলেন, ‘আল্লাহ আমাকে ফাঁসির হাত থেকে রক্ষা করেছেন মানুষের সেবা করার জন্য। জেলে যাওয়ার আগে বদরগঞ্জে অনেক মসজিদ মাদরাসা স্কুলের উন্নয়ন করেছি। জেল থেকে বের হয়ে মসজিদ-মাদরাসা স্কুল, কালভার্ট, সড়ক উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছি। ডিসেম্বরের মধ্যেই আরও উন্নয়ন কাজ শুরু হবে ইনশাআল্লাহ।’
তিনি, দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, দুর্নীতিমুক্ত কুরআনের আইনে পরিচালিত একটি উন্নত সমৃদ্ধ দেশ গঠনের জন্য দাঁড়িপাল্লা পক্ষে সকল কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কুতুবপুর ইউনিয়ন আমীর আব্দুল মজিদের সভাপতিত্বে আয়োজিত ওই পথসভায় বিশেষ অতিথি ছিলেন বদরগঞ্জ উপজেলার সাবেক আমীর বর্তমান নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম আলী, সেক্রেটারি মিনহাজুল ইসলাম, বদরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাহিদ ইসলাম সবুজসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন দিতে হবে
বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রাার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন দিতে হবে। সংস্কার ছাড়া মানুষ তাঁর ভোটের অধিকার ব্যবহার করতে পারবে না।
তিনি গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেল রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুরহাট দাখিল মাদরাসা মাঠে ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামায়াতে ইসলামী কালুপাড়া ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা নায়েবে আমীর শাহ্ মোহাম্মদ রোস্তম আলী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মিনহাজুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি উপাধ্যক্ষ মাসউদ হাসান রানা প্রমুখ।
এ সময় এটিএম আজহারুল ইসলাম বলেন, জনগণের অধিকার নিশ্চিত করতে হলে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে সবার অংশগ্রহণমূলক দিতে হবে। হাজারো ছাত্র-জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশ ফ্যাসিস্টমুক্ত করছে। তাই দেশের সকল জনগণের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে ভালোবাসা এবং সেবা করার সুযোগ দিলে জনগণের আমানত একটি টাকাও তছরুপ হবে না। জাতির কাণ্ডারি হয়ে দুর্নীতিমুক্ত দেশ এবং সমাজ গঠনে দায়িত্ব পালন করবো। আমি আপনাদের কথা দিচ্ছি, নির্বাচিত হলে একটি টাকাও আমার পকেটে ঢুকবে না। আপনারা সৎ ব্যক্তিকে ভোট দিলে রাষ্ট্রের বরাদ্দ এলাকার উন্নয়নে সততা এবং নিষ্ঠার সাথে সম্পূর্ণ ব্যবহার হবে। কেউ লুটপাট করতে পারবে না। তাই আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামের পতাকাতলের প্রার্থীকে সবাই জোটবেঁধে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।