আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন জনগণ হতে দেবে না-রফিকুল ইসলাম খান
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:১১
বগুড়া সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলনা রফিকুল ইসলাম খান বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার এবং সংবিধানের মৌলিক সংস্কার না করে যেনতেন একটি নির্বাচন দেয়ার চেষ্টা করছে ড. ইউনূস সরকার। কিন্তু গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ আওয়ামী স্টাইলের আর কোনো নির্বাচন হতে দেবে না। আমরা ফেব্রুয়ারি মাসেই নির্বাচন চাই। এর কোনো ব্যত্যয় মেনে নেয়া হবে না। তবে তার আগে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই সনদের অধীনে নির্বাচন দিতে হবে। গত ২০ সেপ্টেম্বর শনিবার শহরের শহীদ টিটু মিলনায়তনে শহর জামায়াতের ষাণ¥াসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম।
শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শহর নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন ও মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যাপক রফিকুল আলম ও এডভোকেট আল-আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকার প্রমুখ।