চৌগাছা-ঝিকরগাছা উপজেলায় মাসব্যাপী ফ্রি চিকিৎসাসেবা পেয়েছেন ৫০ হাজার রোগী
২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩১
জাহাঙ্গীর আলম, চৌগাছা (যশোর) : শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহোযোগিতায় স্বরূপদাহ ইউনিয়ন পরিষদ চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গত ১৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চিকিৎসাসেবা ও ফ্রি ঔষধ বিতরণের সমাপনী অনুষ্ঠান করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের এমপি প্রার্থী বিশ্ববরেণ্য শিশু-হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দীন ফরিদের পরিচালনায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌগাছা-ঝিকরগাছা উপজেলা শাখার সহোযোগিতায় এ চিকিৎসাসেবা বাস্তবায়ন করা হয়। আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি চিকিৎসা কেন্দ্রটি ঘুরে ঘুরে পরিদর্শন করেন। জামায়াতে ইসলামীর চৌগাছা-ঝিকরগাছা উপজেলার মনোনীত এমপি প্রার্থী শিশু ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ মেডিকেল ক্যাম্পগুলোয় নিজেও রোগী দেখেন। ক্যাম্পগুলোয় আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হকের নেতৃত্বে চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা স্বতস্ফূঃর্তভাবে কাজ করেছেন।
এ অনুষ্ঠানে জুলাই স্মৃতিসংসদের সহ-সভাপতি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদের পরিচালনায় মাওলানা আবু বক্করের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পটি প্রধান অতিথি আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের এম ডি ডা. শেখ মহিউদ্দিন বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ বাংলাদেশে জামায়াতে ইসলামীর চৌগাছা উপজেলা শাখার আমীর মাওলানা গোলাম মোরশেদ। আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ইমদাদুল হক, স্বরূপদাহ ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন, পৌর আমীর মাওলানা আব্দুল খালেক, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাস্টার ইমদাদুল হক, অধ্যক্ষ (অব.) মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আলাউদ্দিন, চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর ওলামা ও তালিমুল কুরআন বিভাগের সহকারী দায়িত্বশীল ও বিশিষ্ট সমাজসেবক প্রভাষক জাহাঙ্গীর আলম, আব্দুস সাত্তার, আদ-দ্বীন চক্ষু প্রকল্পের পরিচালক মো. রবিউল হক, আদ-দ্বীন হাসপাতাল রেলরোড শাখার ব্যবস্থাপক মো. মুজাহিদুল ইসলাম, মামুন এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিকবৃন্দ ও সেবা প্রত্যাশী মানুষ।
উল্লেখ্য যে, চৌগাছা-ঝিকরগাছা উপজেলায় দুটি পৌরসভা ও ২১টি ইউনিয়নে মোট ২৩টি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় গত ৭ আগস্ট থেকে শুরু হওয়া মাসব্যাপী এ কার্যক্রম ১৩ সেপ্টেম্বর শেষ হয়। চৌগাছা-ঝিকোরগাছা দুই উপজেলায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় ৫০ হাজার রোগী চিকিৎসাসেবা পেয়েছেন। এর মধ্যে এক হাজার রোগীর বিনামূল্যে ছানির অপারেশন ও আড়াই হাজার রোগীকে চশমা দেয়া হয়। এছাড়া চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত বিভাগে চিকিৎসা, প্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষা ও ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। প্রতি ক্যাম্পে সহজ বাংলায় অনুবাদ করা প্রায় ৭ হাজার কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।