মাহবুবুল হক-এর কবিতা
কী করে এড়াই বলো?
২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:২০
আজকাল আর নর্দমার দিকে তাকাই না
তাকাই না ডাস্টবিনের দিকেও
পুকুর-দিঘী-খাল-বিল-হাওর-নদী
এমনকি ধানমন্ডির লেকের দিকেও-
যদি লাশ চোখে পড়ে।
নর্দমা আর ডাস্টবিন তো ভরে উঠেছে
কচি কোমল পা-হাতের ঠাণ্ডা পরশে।
ওসব না হয় এড়িয়ে গেলাম,
কিন্তু পুকুর-দিঘী-খাল-বিল-হাওর-নদী
কী করে এড়াই বলো?
পানি তো জীবন
জীবনের দিকে না তাকালে
মরণের অভিলাষ কী করে পূর্ণ হবে বলো?
প্রিয় রাসূল
তোমার সময়ে
অথবা তারও কিছু আগে
লোকেরা জ্যান্ত মেয়ে পুঁতে ফেলতো।