মুহাম্মদ ইসমাঈল-এর কবিতা

এই প্রতিবাদ চলবে


২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:২০

ডাকসুতে শিবিরকে ভোট দেয়নি সাধারণ ছাত্র-ছাত্রীরা
ভোট দিয়েছে শহীদ আব্দুল মালেককে
তারা ভোট দিয়েছে শহীদ আবরার ফাহাদকে
ভোট দিয়েছে শাপলা চত্বরকে
ভোট দিয়েছে জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষ থেকে
ভোট দিয়েছে ২৮ অক্টোবর কে
ভোট দিয়েছে পিলখানা হত্যাকাণ্ডের বিরুদ্ধে
ভোট দিয়েছে আয়নাঘরের বিরুদ্ধে
ভোট দিয়েছে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে
তারা উগ্রতা ও চাঁদাবাজের কাছে হেরে যায়নি।
দীর্ঘদিনের চাপা দুঃখগুলো ব্যালটের মাধ্যমে প্রতিবাদ
একেকটি ভোট একেকটি প্রতিবাদ।
এই প্রতিবাদ ভারতের হেজিমনির বিরুদ্ধে।
এই প্রতিবাদ তথাকথিত যুদ্ধাপরাধের বিরুদ্ধে
এই প্রতিবাদ বেঁচে থাকার লড়াই
এই প্রতিবাদ ৫৩ বছরের জমে থাকা বুকের ভিতর চাপা কষ্ট
এই প্রতিবাদ চলবে
চলবে, চলবে, চলবে।