শেখ মিজানুর রহমান মিনু-এর কবিতা
নাতে রাসূল (সা.)
২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৯
মোর প্রিয়নবীজী এলো ধরাতে এলোরে খুশির বান,
পাঠালেন আল্লাহ মেহেরবান,
তিনি যে রহিম ও রহমান,
তিনি যে গাফুর ও মেহেরবান॥
মা আমিনার কোলে দেখ, হাসছে যে চাঁদ মুখে,
হুর-পরী-ফেরেশতারা সব, এলো যে ধরার বুকে,
মারহাবা মারহাবা বলে
গাইলো তারা গান॥
পাঠালেন আল্লাহ …
রাহমাতুল্লিল আলামিন যে, তিনি এলেন ভবে,
কাফের মুশরিক চমকে ওঠে, কাঁপতে থাকে সবে,
কী হবে কী হবে এবার
পাবো কি পরিত্রাণ॥
পাঠালেন আল্লাহ …
চন্দ্র তারা পড়ছে নুয়ে তারই যে পরশে,
পাখ-পাখালি উড়ছে দেখ মনেরই হরষে,
খোশ আমদেদ খোশ আমদেদ বলে
ধরছে তারা তান॥
পাঠালেন আল্লাহ …।