আনোয়ার হোছাইন-এর কবিতা

ভণ্ডামি অফুরান


২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৮

চেতনার ফেরিওয়ালা
বড় আজব কাজ তার,
পড়ে তার রাহুতলে
নেই কারো নিস্তার।
ভালো আর মন্দতে
করে না সে ভেদাভেদ,
স্বার্থের জংধরা
মনে তার কালো ক্লেদ।
দিবসের রবি-আলো
উজ্জ্বল, মহীয়ান,
সে দেশে পেঁচক-চোখে
কুৎসিত, ছায়াম্লান।
মুখোশের আড়ালেতে
তার সুখ ঢাকা রয়,
সততার দাম নাকি
ফুটো পয়সাও নয়।
দেশপ্রেম ও নীতিকথা
সে বলে যে ‘রদ্দি’,
ডাকে না তো বদ্দি।
মনের এ কঠিন রোগে
দিবানিশি চাপা বকে
করে দিন গুজরান,
কীভাবে মানুষ সহে
ভণ্ডাম অফুরান?