দেশের গান
২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৭
বাংলাদেশ বাংলাদেশ প্রাণের বাংলাদেশ,
দুলোক ভূলোক সৃষ্টি যাহার, প্রশংসা কেবল একক তাহার,
মালিক তিনি পুনঃগড়িবেন যিনি, দয়া ও দরদ তাঁহারই অসীম।
বিচার করিবেন তিনি সেই শেষ দিন, তাঁহারই সুন্দর সকল আদেশ-
বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ,
প্রভু তোমার আদেশ মানি আমরা সকলে
তোমার কাছেই সকল যাঞ্চা করি দেলে।
কখনো মানিয়া লইব না মোরা কালো ভ্রান্ত পথের আদেশ,
বাংলাদেশ বাংলাদেশ প্রাণের বাংলাদেশ।
আমাদের পতাকাটির চমৎকার হাল, সোনালি কালিমায় আঁকা
পিত সবুজ লাল শহীদি রক্তে রাঙা সবুজের দেশ
বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ।
বেতারের খুঁটি আমাদের এ নিশান, বিশ্বজাহানের সাথে এর অবস্থান।
স্যালুট জানাই মোরা আবেগে, গাহিয়া চলি পূর্ণ বিবেকে মান্য করে সদাসয় চলি এর আদেশ,
বাংলাদেশ বাংলাদেশ প্রাণের বাংলাদেশ,
শত নদীর কলতান হাজারো পাখির গান, রয়েল বেঙ্গল টাইগার বন্যহাতি আর
নিরীহ হরিণের দেশ, বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ,
বিলে ঝিলে শাপলার হাসি লালশালুকের মিতালি, মাছে ভাতে গ্রাসে মিশি,
আমিষে ভরা রয় মোদের পরিবেশ,
বাংলাদেশ বাংলাদেশ মোদের শান্তির বাংলাদেশ।
হযরত শাহজালাল বখতিয়ার খিলজি বাইজিদ বোস্তামি আর খানজাহান আলী
শত আউলিয়ার উত্তরসূরি মোরা, মোদের প্রাচীন বাংলাদেশ,
বাংলাদেশ বাংলাদেশ প্রাণের বাংলাদেশ,
সংখ্যাগুরু সংখ্যালঘুর নাই ভেদাভেদ মোরা গড়িব ভাই ভাই পরিবেশ,
বাংলাদেশ বাংলাদেশ মোদের বাংলাদেশ,
সাগরের মুক্তামণি বনজ সম্পদ গ্যাস খনি আনিব তুলে গড়িব এ দেশ-
বাংলাদেশ বাংলাদেশ প্রানের বাংলাদেশ।
যতই আসুক বাধা বিঘ্ন, আমরা রয়েছি লক্ষ তরুণ, শত আবরাহার ভাঙবো বক্ষ,
আমরা ত্বয়রান আবাবিল রয়েছি গড়তে সোনালি এই দেশ।
বাংলাদেশ বাংলাদেশ প্রাণের বাংলাদেশ।