আহসান হাবিব বুলবুল-এর কবিতা

সময় এসেছে এবার


১৪ আগস্ট ২০২৫ ১৫:০৮

পনেরো বছর আমরা কথা বলতে পারিনি
অধিকার হয়েছে ভূলুণ্ঠিত।
আজ কথা বলতে পারার কত না সুখ
অনাবিল সাবলীল!
সময়ের সাহসী সৈনিকরা
মেনে নেয়নি পরাভব
মেনে নেয়নি শৃঙ্খল!
তাই তো সেদিন পিচঢালা রাজপথ
রক্তে লাল হল,
কিশোর-কিশোরীর হাতে
হাসলো সূর্য রঙিন !

বায়ান্ন আর একাত্তরের মিছিল
আজ চব্বিশে এসে একাকার হয়ে গেছে,
দেয়ালে দেয়ালে হাসছে গ্রাফিতি…
“চাই স্বাধীনতা চাই সাম্যমৈত্রী”।
ফ্যাসিস্ট হাসিনা শেখ
আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত
চেলা-চামুণ্ডারা পালিয়েছে দেশ ছেড়ে
ওদের জন্য শুধুই ঘৃণা…

সময় এসেছে এবার
নতুন বাংলাদেশ গড়ার,
সবাইকে নিয়ে ভালো থাকার,
সবাইকে নিয়ে পথ চলার ॥