শীর্ষস্থানীয় ১৩টি পত্রিকা লিড নিউজ করেছে
২৪ জুলাই ২০২৫ ০৯:১৫
স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক এক সমাবেশ হয়ে গেল গত ১৯ জুলাই শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সাত দফা দাবিতে এ জাতীয় সমাবেশের আয়োজন করে। প্রত্যক্ষদর্শী ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হচ্ছে, এ সমাবেশে দশ লক্ষাধিক লোক যোগ দিয়েছিল।
এ সমাবেশটি কাভার করতে দেশের জাতীয়, আন্তর্জাতিক ও আঞ্চলিক পত্রিকার কয়েকশত সাংবাদিক তথা স্টাফ রিপোর্টার, স্পেশাল করেসপন্ডেন্ট, বিদেশি সাংবাদিক, ফটো সাংবাদিক সোহরাওয়ার্দী উদ্যানে দায়িত্ব পালন করেছেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক ক্যামেরা পুরোদিন সার্বক্ষণিক ছবি তুলেছে এবং অনেক মিডিয়া লাইভ সম্প্রচার করেছে।
পরদিন দেশের দৈনিক পত্রিকাগুলোয় ভালো কাভারেজ দেয়া হয়েছে। বাংলাদেশে প্রিন্ট মিডিয়ার লিডিং পত্রিকাগুলোর মধ্যে ১৩টি পত্রিকা জামায়াতের সমাবেশকে লিড নিউজ হিসেবে ট্রিটমেন্ট দিয়েছে।
১১টি দৈনিক পত্রিকা লিড নিউজ হিসেবে ট্রিটমেন্ট না দিলেও প্রথম পাতায়ই খবরটি প্রকাশ করেছে। মোটামুটি সবাই ভালো নিউজ করেছে।
জামায়াতের সমাবেশকে যেসব পত্রিকা লিড নিউজ হিসেবে ট্রিটমেন্ট দিয়েছে সে পত্রিকাগুলো হচ্ছেÑ ১. আমার দেশ, ২. ইত্তেফাক, ৩. মানবজমিন, ৪. দৈনিক সংগ্রাম, ৫. নয়া দিগন্ত, ৬. যুগান্তর, ৭. ডেইলি স্টার, ৮. বাংলাদেশ প্রতিদিন, ৯. জনকণ্ঠ, ১০. আলোকিত বাংলাদেশ, ১১. আজকের পত্রিকা, ১২. সংবাদ ও ১৩. প্রতিদিনের সংবাদ।
যারা ১ম পৃষ্ঠায় প্রকাশ করেছে সে পত্রিকাগুলো হচ্ছে- ১. প্রথম আলো, ২. ইনকিলাব, ৩. আমাদের সময়, ৪. নিউ এজ, ৫. সমকাল, ৬. ডেইলি সান, ৭. কালবেলা, ৮. দেশ রূপান্তর, ৯. কালের কণ্ঠ, ১০. প্রতিদিনের বাংলাদেশ, ১১. ভোরের দর্পণ ও ১২. বণিক বার্তা।
১ম পৃষ্ঠায়ও যে পত্রিকাটি নিউজটি প্রকাশ করেনি, সেটি হচ্ছে একটি ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।