সংগঠন সংবাদ


১৭ জুলাই ২০২৫ ১৪:২৩

চট্টগ্রাম জামায়াতে ইসলামীর সমাবেশ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, দেশে জনগণ এক স্বৈরচার ও ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক স্বৈরচার প্রতিষ্ঠিত হোক এটা চায় না। ভোট বাণিজ্য, কালো টাকার ছড়াছড়ি ও সন্ত্রাস বন্ধের জন্য তরুণ ভোটাররা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়ার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য সকল দলকে ঐক্যবদ্ধ হতে হবে। গত ১১ জুলাই শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহনগরী ইউনিটের রুকনদের এক বৈঠকে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
নগরীর দেওয়ান বাজারস্থ জামায়াত কার্যালয়ে চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন বৈঠকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনূছ, বিশিষ্ট শিক্ষাবিদ ও আইআইইউসির সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, বিশিষ্ট আলেমেদীন মাওলানা এবি এম ছিদ্দিকুল্লাহ, অধ্যাপক মাওলানা লিয়াকত আখতার ছিদ্দিকী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও কর্মপরিষদ সদস্য এস এম লুৎফর রহমান, ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, মাওলানা মামুনুর রশিদ নূরী, হামেদ হাসান ইলাহী, অধ্যাপক মুহাম্মদ নূর, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা মমতাজুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পেশাজীবীদের নিয়ে ফল চক্র
মমিন বিশ্বাস, মুন্সীগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ পৌর শাখার উদ্যোগে পেশাজীবীদের নিয়ে এক ফল চক্রের আয়োজন করে। গত শুক্রবার (১১ জুলাই) বিকাল ৫টায় মুন্সগীঞ্জ পৌর মার্কেটে জেলা জামায়াতের অফিসে মুন্সীগঞ্জ পৌরসভার পেশাজীবীদের দায়িত্বশীল মো. ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ও মুন্সীগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা এইচ এম বায়েজীদ, এ সময় অতিথি ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মো. উজ্জ্বল হোসেন, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল মবিন ২নং ওয়ার্ড সভাপতি পৌরসভার কর্মপরিষদ সদস্য মো. মহসিন মুন্সি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ হর গঙ্গা কলেজ শাখার সভাপতি মো. আব্দুল্লাহ মুজাহিদ প্রমুখ।
এইচ এম বায়েজীদ তার বক্তব্যে বলেন, আল্লাহর জমিনে আল্লাহ দীন কায়েমের চেষ্টা করা প্রতিটি মুসলমানের উপরে এমন ফরজ, যেমনিভাবে নামাজ ফরজ। তাই সকল পেশাজীবীদের বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগদান করে আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করে তিনি আগামী ১৯ জুলাই ঢাকার মহাসমাবেশ সফল করার জন্য পেশাজীবীদের প্রতি আহ্বান জানান।

জামায়াতের সমাবেশ
আবদুল বাছেত মিলন, সিলেট : জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশ আওয়ামী ফ্যাসিবাদমুক্ত হলেও ষড়যন্ত্র থেমে যায়নি। এদেশে ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিয়ে কোনো ষড়যন্ত্র দেশপ্রেমিক জনতা মেনে নেবে না। দেশে নতুন করে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের উত্থানের পথ বন্ধ করতে হবে। আগামী ১৯ জুলাই জামায়াত ঘোষিত ঢাকার জাতীয় সমাবেশ সফল করতে সকল স্তরের নেতাকর্মীদের ময়দানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সিলেটের জনশক্তিকে জাতীয় সমাবেশে যোগ দিয়ে ইতিহাসের সাক্ষী হওয়ার সুযোগ নিতে হবে।
তিনি বলেন, ফ্যাসিবাদের পতন-পরবর্তী আগামী জাতীয় নির্বাচন দেশকে নতুন করে ঢেলে সাজানোর একটি ঐতিহাসিক সুযোগ। এ নির্বাচনে দীর্ঘ সাড়ে ১৬ বছর পর মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে যাচ্ছে। একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণের গতিপথ নির্ধারণ হবে। তাই ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের কর্তব্য হলো দেশপ্রেমিক নাগরিকদের সচেতন ও ঐক্যবদ্ধ করা। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জামায়াতের পক্ষে জনমত সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি গত শুক্রবার (১১ জুলাই) সিলেট মহানগর জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগরীর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত ও মাওলানা এটিএম শামসুদ্দিন।

কাপাসিয়ায় জেলা জামায়াতের রুকন সম্মেলন
শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) : বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার উদ্যোগে ১১ জুলাই শুক্রবার কাপাসিয়ার চাঁদপুর উচ্চবিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী রোকন (সদস্য) সম্মেলন ও শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। রুকন সম্মেলন ও শিক্ষাশিবিরে কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার ২৫০ জন রুকন অংশগ্রহণ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের আমীর শিক্ষাবিদ ড. মো. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর খাইরুল হাসান গাজীপুর মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য সালাউদ্দিন আইউবী, জেলা জামায়াতের তরবিয়ত সেক্রেটারি মাওলানা মোহাম্মদুল্লাহ।
বক্তব্য রাখেন গাজীপুর জেলা কর্মপরিষদ সদস্য মোখলেছুর রহমান খান, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর আফতাব উদ্দিন প্রমুখ। দিনব্যাপী শিক্ষাশিবিরে নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের করণীয়, ইসলামী আন্দোলনে কর্মীদের ত্যাগ ও কুরবানি, আনুগত্য, পরামর্শ, এহতেসাবসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।

মেহেরপুর পৌর জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ
মেহেরপুর পৌর জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। পৌর কমিউনিটি সেন্টারে কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আমীর সোহেল রানা ডলার। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর মুজিবনগর এক আসনের জামায়াতের সংসদ সদস্য মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দীন খান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইকবাল হুসাই ন, জেলা শূরা কমিটির সদস্য ডাক্তার আব্দুস সালাম, সাবেক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহেল রানা।
অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোহাম্মদ রাশেদ উসমান। অনুষ্ঠান শেষে মেহেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থিতার নাম ঘোষণা করেন এবং পৌরসভার পৌর মেয়র প্রার্থী হিসেবে পৌর আমীর সোহেল রানা ডলারের নাম ঘোষণার সাথে সাথে পৌর জামায়াতের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। প্রেস বিজ্ঞপ্তি।

ঈদগাঁওতে জামায়াতের উদ্যোগে পেশাজীবী ও ওলামা সমাবেশ
ঈদগাঁও সংবাদদাতা : ঈদগাঁওয়ে জামায়াতে ইসলামীর আয়োজনে ওলামা ও পেশাজীবীদের পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত পৃথক সমাবেশে উভয় সেশনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী এবং পরিচালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আজিম। ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিব উল্লাহ। বিকেলে অনুষ্ঠিত পেশাজীবী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৩ (সদর) সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়তের সহকারী সেক্রেটারি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা শফিউল হক জিহাদী, উপজেলা নায়েবে আমীর মাওলানা ছৈয়দ নুর হেলালী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলার সেক্রেটারি কারী রমজান আলী, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা নুরুল আলম, ক্বারী মাওলানা আবু বক্কর, মাওলানা বশির উদ্দিন, মাওলানা এনামুল হক ইসলামাবাদী, মাস্টার ছৈয়দ নুর হেলালী, মাস্টার নুরুল হক, মাস্টার ছৈয়দুল আলম হেলালী, মওলানা ছৈয়দুল হক ও সাবেক ছাত্রনেতা ইমাম খাইর।
উভয় অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন উপজেলা ওলামা বিভাগ সভাপতি মাওলানা হারুনর রশীদ ও ইসলামপুর জামায়াত সভাপতি সাহাব উদ্দিন। উপজেলার বিভিন্ন মাদরাসার মুহতামিম, আলেম-ওলামা ও বিভিন্ন পেশার লোকজন স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশগ্রহণ করেন।

সিলেটের কোম্পানীগঞ্জ মতবিনিময় সভায়
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মো. জয়নাল আবেদীন বলেছেন, মানুষ এখন পরিবর্তনের পক্ষে। মানুষ গতানুগতিক ধারার রাজনীতি ও নেতৃত্বের পরিবর্তন চায়। ফ্যাসিবাদমুক্ত দেশে সুশাসন, ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও সৎ, দক্ষ নেতৃত্ব বাছাইয়ে মানুষ আগ্রহী। তিনি বলেন, পাথর, নদী, হাওরবেষ্টিত সমৃদ্ধ উপজেলা কোম্পানীগঞ্জে সঠিক নেতৃত্বের অভাবে কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। আন্তরিক নেতৃত্ব আর পরিকল্পিত উন্নয়নের স্বার্থে আগামী দিনে কোম্পানীগঞ্জের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশি রেস্টুরেন্ট জয়নাল আবেদ সম্প্রতি স্থানীয় জামায়াতের উদ্যোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বৃহত্তর তেলিখাল এলাকাবাসীর সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিশিষ্ট মুরুব্বী আফতাব আলীর সভাপতিত্বে ও মাস্টার রিপন আহমদের পরিচালনায় স্থানীয় তেলিখাল বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত আমীর মাওলানা ফয়জুর রহমান, শিক্ষক নেতা মাস্টার আবুল খায়ের, সাবেক উপজেলা আমীর আজমান আলী, জামায়াতনেতা আব্দুল হেকিম, মাওলানা আমিনুল হক। বক্তব্য রাখেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবেদ শিকদার, তেলিখাল ইউনিয়ন জামায়াত সভাপতি নজরুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বী হাজী তেরা মিয়া, জামায়াত নেতা শাহিন মিয়া, রহিম উদ্দিন, আব্দুল হান্নান, আহমদ আলী, নুরুজ্জামান, খসরুজ্জামান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল
রাজধানীর মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। শহর জামায়াতের নায়েবে আমীর ড. খ. ম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিক্ষোভ-উত্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন শহর ছাত্রশিবিরের সভাপতি ছাত্রনেতা শামীম রেজা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট সাইদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর আনোয়ার হোসেন। সমাবেশটি সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ। সমাবেশের পূর্বে দরগা রোডস্থ জেলা জামায়াতের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় জেলা জামায়াত কার্যালয়ের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে জামায়াত নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজির বিরুদ্ধে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলে নব্য ফ্যাসিস্টদের রুখে দিতে হবে। একই সাথে সুষ্ঠু অবাধ নির্বাচন না হলে নির্বাচন বয়কটের হুঁশিয়ারি দেন জামায়াত নেতৃবৃন্দ। এ লক্ষ্যে আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে দল-মত নির্বিশেষে যোগদান করে ৭ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

জনগণের সহযোগিতায় ছাত্রশিবিরের রাস্তা নির্মাণ
এম.এ. মান্নান, নাগরপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম পাতিলা গ্রামে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির মধ্যে ছিলেন এলাকাবাসী। যাতায়াতের কোনো রাস্তা না থাকায় স্কুল, হাটবাজার কিংবা হাসপাতালে যেতে হতো অনেক কষ্টে। এ সংকট সমাধানে এলাকাবাসী নিজেরাই এগিয়ে আসেন এবং একটি দীর্ঘ রাস্তা নির্মাণের উদ্যোগ নেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, গ্রামের মানুষ নিজেরাই এ রাস্তায় প্রয়োজনীয় জমি স্বেচ্ছায় দান করেন এবং বিনা পারিশ্রমিকে মাটি ফেলে রাস্তাটি দৃশ্যমান করেন।
এ জনভিত্তিক উদ্যোগে গত ৭ জুলাই সোমবার সরেজমিন পরিদর্শনে আসেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাগরপুর উপজেলা শাখার একটি প্রতিনিধিদল। দলে ছিলেন উপজেলা সভাপতি তোফায়েল আহমেদ, সেক্রেটারি আব্দুল হাকিম, অফিস সম্পাদক হাফেজ আব্দুল কাদের এবং বায়তুলমাল সম্পাদক রাকিবুল ইসলাম মাহিন।
পরিদর্শনকালে ছাত্রশিবির নেতৃবৃন্দ স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের এ স্বেচ্ছাশ্রমের প্রশংসা করেন। ছাত্রশিবিরের পক্ষ থেকে রাস্তা নির্মাণে কর্মরতদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয়।
এ সময় উপজেলা ছাত্রশিবির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, ‘এলাকাবাসীর এ উদ্যোগ একটি অনন্য দৃষ্টান্ত। যেখানে সরকারিভাবে সহযোগিতা পাওয়া যায়নি, সেখানে নিজেরাই জমি দান করে ও শ্রম দিয়ে রাস্তা নির্মাণ করছেন- এটা আমাদের জন্য গর্বের বিষয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময়ই জনকল্যাণমূলক কাজে পাশে থাকবে। আজ আমরা শুধু পাশে দাঁড়াতে নয়, মানুষের এ চেতনায় সম্মান জানাতে এসেছি।’
স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা বছরের পর বছর কষ্ট করেছি। রাস্তা না থাকায় রোগী নেওয়া, বাচ্চাদের স্কুলে পাঠানো- সবই ছিল দুঃসাধ্য। তাই ভাবলাম, আর না। গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিই নিজেরাই রাস্তা করবো। ছাত্রশিবিরের ভাইয়েরা যেভাবে এসে আমাদের উদ্যোগের প্রশংসা করলেন, পাশে দাঁড়ালেন, সেটা আমাদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে। আশা করি, সরকারও এখন নজর দেবে।”
স্থানীয় জনগণ ছাত্রশিবিরের এ অংশগ্রহণে আনন্দ প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন- এই রাস্তাটি অচিরেই পুরোপুরি চলাচলের উপযোগী হবে এবং এলাকাবাসীর জীবনযাত্রায় বড় পরিবর্তন আনবে। এমন উদ্যোগ প্রমাণ করে, সংগঠিত নাগরিক উদ্যোগ ও যুব নেতৃত্ব সমাজ পরিবর্তনে কতটা কার্যকর হতে পারে।