মহাসড়কের ওপর চলছে ইট-বালি ও খোয়ার ব্যবসা
১৭ জুলাই ২০২৫ ১৪:১৪
নূর ইসলাম, তালা (সাতক্ষীরা) : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ব্যস্ততম সড়কে যান চলাচলের বিঘ্ন ঘটিয়ে ইট-বালির রমরমা ব্যবসা চলছে। এতে জনভোগান্তির পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সংশ্লিষ্টদের নীরবতায় জনমনের ক্ষোভের সঞ্চার হয়েছে।
সরেজমিন দেখা যায়, খুলনা-সাতক্ষীরা পাকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়েকর রাস্তার ওপর দুই পাশে বালির ব্যবসা পেতে বসেছেন একটি অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। তারা মহাসড়কের ওপর বালি-ইটের খোয়া ব্যবসা করার কারণে এবং এগুলো লোড-আনলোড করতে গিয়ে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। যার ফলে প্রতিনিয়ত সড়কে ঘটছে দুর্ঘটনা। সাধারণ মানুষের দাবি, একশ্রেণির ব্যবসায়ীরা অবৈধভাবে নির্বিঘ্নে এ ব্যবসা চালিয়ে গেলেও হাইওয়ে পুলিশ কিংবা থানা পুলিশের এ অবৈধভাবে ইট-বালুর ব্যবসা কি তাদের চোখে পড়ে না? খর্নিয়া হাইওয়ে থানার ওসি মো. ফজলুল করিম বলেন, রাস্তায় অবৈধভাবে বালু ও ইটের ব্যবসায়ীদের অনেকবার বলা হয়েছে রাস্তা থেকে ইট-বালু সরিয়ে নেয়ার জন্য। কিন্তু তারা আমাদের কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না।
তিনি আরও বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ব্যবস্থা নিলে এ অবৈধ কার্যক্রম বন্ধ করা যাবে। সড়ক ও জনপথ বিভাগের সাতক্ষীরা নির্ভয় প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ কাছে এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, খুলনা সাতক্ষীরা মহাসড়কে পাটকেলঘাটা বিভিন্ন জায়গায় যেমন পাটকেলঘাটা বলফিল্ড কুমিরা বাজার মির্জাপুর বাজার বিভিন্ন জায়গায় সড়ক ও জনপদের জায়গা কাঠের গুড়ি ইট বালি রেখে অসাধু ব্যবসায়ী ব্যবহার করছে। তিনি আরো বলেন, জেলা আইনশৃঙ্খলা মিটিং এ বিষয়ে আমি কথা বলছি উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য। তিনি আরো বলেন উপজেলা প্রশাসনকে জানালে বিষয়টা ভালো হয় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করতে পারে।