পার্বতীপুরে জামায়াতের কর্মী সমাবেশ ও যুবককে ভ্যান উপহার
১৭ জুলাই ২০২৫ ১৪:১২
মুহাম্মদ তাজকীর হোসাইন, পার্বতীপুর (দিনাজপুর) : বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর পৌরসভার উদ্যোগে পার্বতীপুর বালিকা পাইলট উচ্চবিদ্যালয় হলরুমে গত ১২ জুলাই শনিবার সকাল ১০টায় কর্মী সমাবেশ ও এক ব্যক্তিকে অটোভ্যান রিকশা প্রদান করা হয়।
পার্বতীপুর পৌরসভার সাবেক আমীর ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা ইউনুস আলীর সভাপতিত্বে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক সোনার বাংলা প্রতিনিধি ও আদর্শ শিক্ষক ফেডারেশন অফিস সম্পাদক মুহাম্মদ তাজকীর হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আলহাজ মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমীর মোহাম্মদ ইউসুফ আলী, পৌর আমীর খন্দকার মো. আশরাফুল আলম, অধ্যক্ষ মো. গোলাম কুদ্দুস, আব্দুর রশিদ প্রমুখ। সমাবেশ শেষে এক অসহায় পরিবারকে একটি অটোভ্যান রিকশা পৌর জামায়াতের পক্ষ থেকে প্রদান করা হয়। উল্লেখ্য, গত ৪ জুলাই বাবলু নামে এক ব্যক্তি ভ্যান তালা মেরে রংপুরে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের জেলা সমাবেশে যোগ দিতে যান। জুমার নামাজ চলাকালীন সংঘবদ্ধ চোর চক্র ওই ভ্যানটি তালা ভেঙে নিয়ে পালিয়ে যায়।