মোশাররফ হোসেন খান-এর দুটি কবিতা
১৭ জুলাই ২০২৫ ১৩:৪৬
অজ্ঞতা
লাশের সিঁড়ি বেয়ে কীভাবে মানুষ
উপরে উঠে যায়
কীভাবে খুবলে খায়
একটি জাতির মেরুদণ্ড
মাথার ঘিলু!
হৃদয়স্পর্শী!
আমি দাঁড়িয়ে আছি ঠাঁই,
আমার অজ্ঞতা
আমাকে কুরে কুরে খায়।
আদিম নগ্নতা
আমি বললাম, সূর্য পূর্ব দিকে ওঠে
পশ্চিমে অস্ত যায়।
তুমি বললে,
সূর্য উত্তরে ওঠে এবং অস্ত যায়।
এই যে একটি মীমাংসিত বিষয়কে
অহেতুক তীর্যক কূট তর্কের
ভেতর ফেলে দেওয়া—-
এটাই আদিম নগ্নতা।
১২.৭.২০২৫