আনোয়ার হোছাইন-এর কবিতা

মুজাহিদ


১৭ জুলাই ২০২৫ ১৩:৪৪

কী যে অদ্ভুত! তাদের দেখাও জেল-জুলুমের ভয়?
মান-সম্মান, ব্যবসা-বেসাত করবে কী সব ক্ষয়?
নানা অপবাদ ছড়িয়ে তাদের করবে যে নির্মূল!
দু’পায়ে মাড়িয়ে মুচড়ে দেবে কাননের যত ফুল।
আলোক রবিকে নিভিয়ে তুমি গড়বে আঁধার রাজ্য,
যেন তুমি আর ইবলিশে হবে এক ও অভিভাজ্য।
কিন্তু জেনো, তোমার গুড়েতে শুধুই পড়বে বালি,
ললাটে জুটবে চির অভিশাপ, মহালাঞ্ছনা, গালি।
দুনিয়ার যত বিপদ ও আপদ বুকেতে সবই পেতে,
অবিচল তারা, নিঃসংশয়; জিহাদের পথে যেতে।
জীবন-মৃত্যু তাদের পায়েতে করেছে সমর্পণ,
জালিমের গদি ছাই হয় শুনে তাদের দীপ্ত পণ।
নির্ভীক তারা, অপরাজেয়; সবার পরম প্রিয়,
জালিম যায় যে আস্তাকুঁড়ে, মজলুম স্মরণীয়।