মুহাম্মদ ইসমাঈল-এর কবিতা

কাহ্হার


১৭ জুলাই ২০২৫ ১৩:৪২

আল্লাহ!
আপনি কি আমাদের ওপর সত্যিই অসন্তুষ্ট?
আমার মনে হয় আপনার কাহ্হার নামের
প্রতিপালিত হচ্ছে আমাদের ওপর।
আল্লাহ!
আমি আমার স্মৃতিকে যতই রোমন্থিত করি
ততই ভাবি
আপনি আপনার রহমতের নজরে আমাদেরকে
দেখেন কি?
আল্লাহ !
রোগে, শোকে, অভাবে একমাত্র আপনাকেই ডাকি
আমাদের তো কোনো অভিভাবক নেই
একমাত্র আপনি ছাড়া।
আল্লাহ!
২০০৬ সালের ২৮ অক্টোবর আপনার জানা আছে
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিয়ার বিদ্রোহ আপনার জানা আছে,
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের কথা আপনার জানা আছে।
তথাকথিত যুদ্ধাপরাধ মামলায় এ দেশের নিরপরাধ মানুষকে ফাঁসি দিলো
সেটা কি আপনার জানা আছে?
২০২৩ সালের ১৪ আগস্ট বিশ্ববরেণ্য আলেমকে,
হাসপাতালে মেরে ফেললো
সেটা কি আপনার জানা আছে?
আজ দেখছি ২০২৪ সাল
কোটা আন্দোলন নিয়ে ছাত্ররা মাঠে
মাত্র একটি প্রশ্ন
তোকমা দিলো রাজাকারের নাতি-পুতিরা!
আহত, হত্যা, গণহত্যা, গুম, ধর্ষণ
সেটা তো আপনার চোখের আড়ালে নয়
এতো বললাম বড় বড় ঘটনা।
ছোট ঘটনাই তো বললাম না
কারণ-
আপনার সবই জানা আছে, রেকর্ড আছে।
এত জুলুম নির্যাতনের শিকার আমরা
তাও আপনি রাগ করে আছেন!
আমরা পরাজিত হতে হতে শেষ হয়ে গেছি
কারণ খুঁজে পাচ্ছি না।
দয়া করে আমাদেরকে একজন দিকনির্দেশক দেন
গাজী সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর মতো,
শাহ ওয়ালীউল্লাহ মোহাদ্দেস দেহলভীর মতো
সৈয়দ আহমদ বেরলভীর মতো!
সুলতান মাহমুদের মতো
হযরত শাহজালালের মতো!
হাজী শরীয়তুল্লার মতো
মিনতি আমার-
আমাদের ওপর রাগ করে আপনার লাভ কী?
আমরা তো আপনারই বান্দা
আমাদের ভুল হতে পারে,
আমরা তো আপনারই ইবাদত করি
অন্য কারো নয়।