মাহবুবুল হক-এর কবিতা
নাজ্জার বংশের কন্যারা
১৭ জুলাই ২০২৫ ১৩:৪১
সেদিন ছিল তোমাদের সুদিন,
সৌভাগ্যের দিন,
মহা আনন্দের দিন,
মনে হলো তোমরা উন্মাতাল!
কিন্তু কে তোমাদের জানাল এসব?
ভেতরে-বাইরে অনন্য সৌন্দর্যের আঁধার
যার কাল হলো
যে মানুষটি ‘আল-আমিন’ হয়ে
স্বদেশে টিকতে পারেনি
তাকে তোমরা জানলে কী করে?
শুধুই আত্মীয় বলে?
নাকি তাঁর হাবীব তোমাদের এসব জানিয়েছেন
দেখ, একটু ভালোবাসা পাওয়ার জন্য,
একটু মমতা পাওয়ার জন্য,
একটু আদর পাওয়ার জন্য,
কী উতলা হয়ে তিনি বলেছিলেন
তোমরা কি আমায় ভালোবাসবে?
আদর করবে?
তোমরাও ঝর্ণার মতো কলকলিয়ে
বলেছিলে, করবো করবো।