মুহাম্মদ রেজাউল করিম-এর কবিতা

মুক্তির পথে এসো


১৭ জুলাই ২০২৫ ১৩:৪০

জেগে আছে অন্ধকার
অন্ধকার তাড়াতে হবে
নইলে বিপন্ন হবে সুখ
ভয়ঙ্কর রাতের আঁধার
অন্ধকারে মানুষ মরে
উড়ে যায় সুখ
কে তুমি অন্ধকার ছড়াও
কে তুমি অন্ধকারে ওঠাও
এখন জাগরণের সময়
তবে জেগে ওঠ
চল মুক্তির পথে
আর অন্ধকার তাড়াও
ডুবে যাও সুখের স্বর্গে
যদি সুখ না মেলে
তবে প্রার্থনা করো তাঁর কাছে
জেগে উঠবে সুখ
ঝলমল হবে চোখ-মুখ
বিভ্রান্ত হয়ো না আর
মুক্তির পথে এসো
কল্যাণের পথে এসো॥