ফিলিস্তিন রক্ষায় আহ্বান
১৭ জুলাই ২০২৫ ১৩:৩৮
হে বিশ্ববাসী আধুনিক সভ্য জাতির জাগ্রত জনতা
কোথায় গেল তোমাদের আধুনিক সভ্যতা মানবতা।
কী হলে তোমাদের ভাঙবে আরামের ঘুম, জাগবে আবার?
বাসস্থান, বিদ্যালয়, উপসনালয়, চিকিৎসা কেন্দ্র ভেঙে সব চুরমার।
হে বিশ্ব মুসলিম তোমরাও কি ঘুমিয়ে গেছো? নাকি চিরনিদ্রায়
মুয়াজ্জিন দিয়েছে আজান এখনো জাগনি? শরিক হবে কি জানাযায়?
হে বিশ্ব মুসলিম অন্যায়ের প্রতিবাদে জাগ্রত জনতা
সকল মতবিরোধ ভুলে গিয়ে গড়ে তোলো মজবুত একতা।
যে মুমিনের অন্তরে থাকে না মৃত্যুর ভয়, ভরসা শুধু আল্লাহর হয়
কঠিন কাজে আল্লাহর সাহায্যে এসে যায় বিশাল বিজয়।
চেয়ে দেখো বাংলাদেশের ছাত্র-জনতার গণআন্দোলন
মৃত্যুকে তারা করেনি ভয়, বিজয়ে কোনো অস্ত্রের হয়নি প্রয়োজন।
হে মুসলিম সিপাহসালার
লিপ্ত আছো প্রতিযোগিতায়, ভোগ-বিলাসিতার
গড়ে তুলতে সুউচ্চ অট্টালিকা, চিন্তা ফিকির শুধু তোমার।
হে অর্থলোভী, হে পদলোভী, আর কতদিন শাসন চলবে তোমার
ক্ষমতার আসনে থাকতে নিয়ম ভঙ্গ করেছো বার বার।
এখনো সময় আছে ফিরে এসো, তাওবা করো, দিয়ে দাও মানুষের অধিকার।
ধন-সম্পদ, মান-সম্মান, ক্ষমতা সব দান আল্লাহর,
রক্ষা করা ও সঠিক ব্যবহার করার দায়িত্ব তোমার।
মুসলিম নিধনে যায়দনবাদী কাফির মুশরিক সমান
ওরা অভিশপ্ত পথভ্রষ্ট, নাই তাদের পরিত্রাণ।