শ্রমিকবান্ধব পরিবেশ গড়তে ডা. আবু নাছেরকে বিজয়ী করতে হবে-নজরুল ইসলাম


৫ জুলাই ২০২৫ ০৮:২৭

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম বলেন, দেশে সরকার আসে সরকার যায়, কিন্তু শ্রমিকদের ভাগ্যে তেমন কোনো সুন্দর পরিবর্তন আসে না। তারা ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করে। যথাযথ মজুরি পায় না। নানাবিধ জুলুম-নিপীড়নের শিকার হয়। তাই এবার শ্রমিক-জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে পরিবর্তনের জন্য। আগামীর নির্বাচনে শ্রমিকদের অধিকার আদায়ের প্রশ্নে সৎ, দক্ষ ও দরদি নেতাকে নির্বাচিত করতে হবে। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ডা. আবু নাছের তেমনই একজন নেতা। শ্রমিক-জনতার প্রতি তার কমিটমেন্ট ও দরদি মানসিকতা এ এলাকায় কাক্সিক্ষত পরিবর্তন নিয়ে আসবে। তাই আমরা আহ্বান জানাই, চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে শ্রমিকবান্ধব পরিবেশ গড়তে ডা. আবু নাছেরকে বিজয়ী করতে হবে।
চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের শ্রমিক প্রতিনিধিদের সাথে ডাক্তার আবু নাছেরের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম উপর্যুক্ত কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং নগর সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিলের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের মহানগরী উপদেষ্টা মোরশেদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের প্রার্থী ডা. আবু নাছের, ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলা উপদেষ্টা মুহাম্মদ জাকারিয়া, ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ নুরুল হোসাইন। মাওলানা মিয়া মুহাম্মদ শরিফ হোসাইন। আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ বায়েজিদ থানার সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চান্দগাঁও থানা সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, পাচঁলাইশ থানার সভাপতি আমীর হোসেন, সিএনজি অটোরিকশা বিভাগের সভাপতি বশির আহমদ, হালকামোটরের সভাপতি কামাল উদ্দিনসহ ৮ আসনের শ্রমিক নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় চট্টগ্রাম-৮ আসনের বিভিন্ন স্তরের শ্রমিক নেতৃবৃন্দ ও প্রতিনিধিগণ ডা. আবু নাছেরের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ে শ্রমিকদের সমস্যা ও সেগুলোর আশু সমাধানের বিষয়ে আলোচনা হয়। ডা. আবু নাছের বলেন, শ্রমিকরাই হলো দেশের উন্নয়ন অগ্রগতির অন্যতম অংশীদার। শ্রমিকরাই দেশের বৃহৎ জনগোষ্ঠী। শ্রমিকদের বাদ দিয়ে বা অবহেলা করে কোনো এলাকার প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকদের বঞ্চিত রেখে ইনসাফময় ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব নয়। তাই আমার নির্বাচনী কমিটমেন্টের অন্যতম দিক হলো, আসনভুক্ত এলাকার উন্নয়ন, অগ্রগতি, পরিবর্তন ও সমৃদ্ধির সকল কার্যক্রমে শ্রমিকদের সম্পৃক্ত করা। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। শ্রমিকদের সমস্যা ও বঞ্চনার জায়গাগুলো চিহ্নিত করে সেগুলোর দ্রুততম ও আশু সমাধান করা। প্রেস বিজ্ঞপ্তি।

বাংলা ভাষায় নবীপ্রেমের কবিতা ও গান
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৯

প্রতিশোধ নয়, উদারতা
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৬

সাহিত্যে সাংস্কৃতিক স্বাতন্ত্র্য
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৫

গ্রন্থ পরিচিতি
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২১

মোশাররফ হোসেন খান
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২০