জামায়াতে ইসলামী সবসময় বঞ্চিত শোষিত ও অসহায়ের পাশে থাকে : ড. হামিদুর রহমান আযাদ


১৯ জুন ২০২৫ ১৪:২০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক এমপি ড. এ.এইচ.এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী ও মানবিক সমাজ কায়েমের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সমাজের যেকোনো মানুষের বিপদাপদ ও দুঃখ-কষ্ট লাঘবের জন্য জামায়াতে ইসলামী সবসময় পাশে থাকে। প্রাকৃতিক দুর্যোগেও সহায়তার হাত বাড়িয়ে দেয়। জামায়াতে ইসলামীর এ কার্যক্রম কোনো দলমত, ধর্ম-বর্ণের বিবেচনায় করে না। মানুষ হিসেবে সকল বঞ্চিত-শোষিত ও অসহায় মানুষের পাশে জামায়াতে ইসলামী অতীতে পাশে ছিল, বর্তমান আছে এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।
গত ২৮ মে খুলনা যাওয়ার পথে সাগরে ঘূর্ণিঝড়ের কবলে নিহত কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুংয়ের সতরুদ্দিন এলাকার নিহত মো. মোরশেদ, জিল্লু, রুবেল এবং আহতদের পরিবারসহ আটটি পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর উদ্যোগে গত ১৩ জুন শুক্রবার আর্থিক সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে ড. হামিদুর রহমান আযাদ উপরোক্ত কথাগুলো বলেন। আর্থিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াত নেতা মাওলানা জাকের হোসাইন, উপজেলা জামায়াতের আমীর আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, অধ্যক্ষ আবু মুছা ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় না গেলেও সমাজকল্যাণমূলক কাজ অব্যাহত রেখেছে। এ কার্যক্রম আরও ব্যাপক করতে হলে রাষ্ট্র ও সমাজে কুরআনের আইন চালু করতে হবে। কারণ মানুষের তৈরি আইন দিয়ে দেশে শান্তি ও মনুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। আল্লাহর আইন ও সৎ লোকের নেতৃত্বই সমাজে শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারে। তাই তিনি ন্যায়ভিত্তিক সমাজ ও সৎ নেতৃত্ব কায়েমের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।