আটঘরিয়া জামায়াতের ঈদ পুনর্মিলনী
১৯ জুন ২০২৫ ১৪:১৮
পাবনা সংবাদদাতা: কুরআন পুড়িয়ে, অফিস ও বাড়িতে আগুন দিয়ে ইসলামী আন্দোলন দমিয়ে রাখা যাবে না- কথাগুলো বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি সম্প্রতি পাবনার আটঘরিয়া উপজেলা সদরের সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আটঘরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা নকিবউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতের আমীর ও জাতীয় সংসদের পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল, সংগঠনের বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, সেক্রেটারি ও পাবনা সদর পৌরসভার মেয়র প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আটঘরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, এস এম সোহেল, আটঘরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর ও চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আমিরুল ইসলাম, আটঘরিয়া পৌরসভার মেয়র প্রার্থী সাইদুল ইসলাম মোল্লা, মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলাম কচি, ইসলামী ছাত্রশিবিরের পাবনা শহর শাখার সভাপতি ফিরোজ হোসেন প্রমুখ।