জামায়াতে ইসলামীর বাংলাবাজারে ঈদ পুনর্মিলনী


১৯ জুন ২০২৫ ১৪:১৭

মমিন বিশ্বাস, মুন্সীগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাংলাবাজার ইউনিয়নের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টায় চরবাংলাবাজারে। বাংলা বাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে দারস পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ বিষয়ক সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মোকছিদুর রহমান, সদর উপজেলার আমীর মো. নুরুল আমিন সিকদার, সদর উপজেলা সেক্রেটারি মুহাম্মদ মজনু দেওয়ান, মুন্সীগঞ্জ পৌরসভার কর্মপরিষদ সদস্য ও ২নং ওয়ার্ড সভাপতি মো. মহসিন মুন্সি বাংলাবাজার ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. শাহপরান, সহকারী সেক্রেটারি মো. মোতালেব দেওয়ান, বাংলাবাজার ইউনিয়ন প্রচার সম্পাদক মো. ছাইদুর রহমান খোকন, মো. কবির হোসেন সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জামায়াত নেতা তানজিল মোল্লাহ উপস্থাপনায় ছিলেন মো. আবু তাহের।