বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের ঈদ পুনর্মিলনী
১৯ জুন ২০২৫ ১৪:১৬
সাতক্ষীরা সংবাদদাতা : বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৪ জুন) বিকেলে শহরের লেকভিউতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বেলালীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আহম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান মাদানী।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জামায়াতের জেলা সেক্রটারি মাওলানা আজিজুর রহমান, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি, ভোমরা সিএফ এ্যাসোসিয়েশন ও হাসান গ্রুপের ব্যবস্থপনা পরিচালক মো. আবু হাসান, বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা ওলামা বিভাগের সভাপতি ড. রুহুল আমিনসহ অনেকে। সভায় উপস্থিতি ছিলেন মাওলানা মনোয়ার হোসেন মোমিন, মনিরুল ইসলাম ফারুকি, মুফতি দেলওয়ার হুসাইন হুযাইফি, মাওলানা আজিজুল ইসলাম জিহাদি, মাওলানা আমিরুল ইসলামসহ অনেকে।