সংগঠন সংবাদ


১৯ জুন ২০২৫ ১৪:১২

সাদুল্লাপুরে শিক্ষা বৈঠক
সাদুল্লাপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর শাখার উদ্যোগে ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুরে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। গত শুক্রবার (১৩ জুন) বিকেলে ধাপেরহাট, ভাতগ্রাম, ইদিলপুর, খোর্দ্দকোমরপুর ইউনিয়নের টিম সদস্যদের নিয়ে সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ (১৪ তারিখ থেকে ২৮ তারিখ) উপলক্ষে শিক্ষা বৈঠক হয়। শিক্ষা বৈঠকে উপজেলা মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও তারবিয়াত সেক্রেটারি মুফতি মাওলানা শাফিউজ্জামান সুমন।
আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ
সরওয়ার কামাল মহেশখালী (কক্সবাজার): মহেশখালীতে আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তি পরীক্ষা-২০২৪ এর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন সকাল ১০টায় আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাফর আমিনের সভাপতিত্বে পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ফরিদুল আলমের তত্ত্বাবধানে সদস্য সচিব জাফর আলমের পরিচালনায়, মাওলানা ওসমান গনির পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে মহেশখালী সরকারি মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন- ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সুমন সেন, সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সহকারী বন সংরক্ষক মোহাম্মদ শামসুল আরেফীন, মহেশখালী সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক সরওয়ার কামাল, মহেশখালী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ওয়াকার উদ্দিন, বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির আজাদ, কুতুবজোম আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মকসুদ মিয়া, মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ শফিউল আলম শফি, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন, এনসিপি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুজা উদ্দিন সুজা, হোয়ানক কলেজের অধ্যাপক মো. ফরিদুল আলম, বড় মহেশখালী দারুল কুরআন সুন্নীয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা জাকারিয়া হাবিব, মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কায়সার হামিদ মনির, মাস্টার সরওয়ার কামাল, মহেশখালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আলীম উদ্দিন, সাংবাদিক সরওয়ার কামাল প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য অতিথিদের পাশাপাশি অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্তদের স্বর্ণের মেডেলসহ বিভিন্ন ক্যাটাগরির পদক ও ক্রেস্ট বিতরণ করেন।

মোগলগাঁও ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী
সিলেট সংবাদদাতা: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিদ্ধান্ত হবে বাংলাদেশ কোন দিকে যাবে। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, না আগের মতো থেকে যাবে। আর এটা নির্ধারিত হবে ঐ নির্বাচনের মধ্য দিয়ে। যদি মানুষ সেখানে অতীতের মতো ভুল করে, তাহলে কাক্সিক্ষত পরিবর্তন আসবেনা। আগের মতোই দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, ঘুষ-বাণিজ্য আরো বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। সেখান থেকে যদি জাতিকে পরিত্রাণ দিতে হলে সৎ আল্লাহভীরু নেতৃত্বকে নির্বাচিত করতে জবাবদিহির মানসিকতা লালন করে তাদের কাছে যদি জাতির দায়িত্ব অর্পিত হয়, তখন কাক্সিক্ষত পরিবর্তন আসতে বাধ্য। আল্লাহ প্রদত্ত আমানত ভোটের যথার্থ মূল্যায়নের বিষয়টি আপনাদেরই নিশ্চিত করতে হবে। তাই আসুন সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
তিনি সম্প্রতি সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়ন জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী ও জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আহমদ মাসুমের পরিচালনায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা ও সেক্রেটারি মাওলানা আল-ইমরান।
এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, জামায়াত নেতা মো. আমিনূর রহমান, সালুটিকর ডিগ্রি কলেজের প্রভাষক মো. খলিল আহমদ, প্রবাসী জামায়াত নেতা হাফিজ মাওলনা মিজুনুল হক, সদর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফিজ কাউছার আহমদ, সাবেক ছাত্রনেতা জাহিদ আহমদ, ইউনিয়ন টিম সদস্য লোকমান হোসেন মাজিদ, ১নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি দেলওয়ার হোসেন ও ৯নং ওয়ার্ড সভাপতি হেলাল আহমদ।
সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কারী হামিদুল হক। ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী ইমাম উদ্দিন। অনুষ্ঠানে ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিনের নাম ঘোষণা করা হয়।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সা.) হিজরত করে ১০ বছরে মদিনায় এমন একটি রাষ্ট্র গড়ে তুলেছিলেন যেখানে মানুষ সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীতে ছিল। সেই সমাজ ব্যবস্থা যদি বাংলাদেশে কায়েম হয় এবং আল্লাহর আইন ও সৎ লোকের শাসন বাস্তবায়িত হয়, তাহলে বুকে হাত দিয়ে বলতি পারি বাংলাদেশের মানুষও সেই সুখ শান্তিতে বসবাস করতে পারবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের সেই রাষ্ট্র উপহার দিতে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। জামায়াতকে সহযোগিতা করুন, পরামর্শ দিন। ইনশাআল্লাহ আমরা সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র উপহার দিবো।

জামায়াতের কর্মী শিক্ষাশিবির
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর পান্ডারগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে দিনব্যাপী এক কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও এলাকায় আয়োজিত এ কর্মী শিক্ষাশিবিরে স্থানীয় নেতৃবৃন্দসহ শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরেরব সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট মুসলিম কমিউনিটি নেতা সুলতান আহমদ। তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনের কর্মীদের জ্ঞানে-চরিত্রে, চিন্তায়-চেতনায় আদর্শিকভাবে সমৃদ্ধ হতে হবে। ব্যক্তি সংশোধন ও সংগঠনকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।’
আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির সভা
পিরোজপুর প্রতিনিধি : আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি পিরোজপুর জেলার ঈদ পুনর্মিলনী আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শহরের একটি রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভায় অতিথি ছিলেন পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. শাহিন শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল হক সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সমন্বয়ক মো. জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো. মামুনুর রশিদ, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা, আইন বিষয়ক সম্পাদক মো. রাজু গাজী প্রমুখ। এসময় বক্তারা বলেন, আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি একটি অন্যতম সামাজিক সংগঠন। এটি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে। এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। স্বেচ্ছসেবকবৃন্দ সমাজের উন্নয়নে কাজ করে থাকে। কোভিট-১৯ থেকে শুরু করে বিভিন্ন বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, মহামরি, অসহায়দের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে। এসময় স্বেচ্ছাসেবীদের আইডি কার্ড বিতরণ করা হয়।

দেবীদ্বারে জামায়াতের ঈদ পুনর্মিলনী
কুমিল্লা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি মাওলানা আবুল হাসনাত মো. আবদুল হালিম বলেছেন, পৃথিবীর ইতিহাসে এ প্রথম এমন এক ফ্যাসিবাদী সরকার ক্ষমতা হারিয়ে পালাতে বাধ্য হয়েছে, যারা বছরের পর বছর জুলুম, ভোটচুরি ও দুর্নীতিতে দেশের মানুষকে দমিয়ে রেখেছিল। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো কোনো ফ্যাসিবাদী শাসন কায়েম হতে দেওয়া হবে না। ভবিষ্যতে দেশের সকল ইসলামপন্থী দল একত্রিত হয়ে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে এবং আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদী শক্তিকে দেশের মাটিতে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না।
সম্প্রতি কুমিল্লার দেবীদ্বারে উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদ হলরুমে, পৌর জামায়াতের সভাপতি ফেরদৌস আহমদের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন। তিনি বলেন, দেশের মানুষ আজ পরিবর্তনের জন্য প্রস্তুত। তারা চায় একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা এবং ইসলামী মূল্যবোধে পরিচালিত রাষ্ট্রব্যবস্থা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগরীর সেক্রেটারি আবু সাঈদ মো. ফারুক, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি মুফতি মো. আমিনুল ইসলাম এবং অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা সোসাইটির সেক্রেটারি সোলাইমান কবির মাসুম, ঢাকা মহানগরী দক্ষিণ ওলামা সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, তুরস্কের গবেষক ড. জাহিদ হাসান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা সহকারী সেক্রেটারি নূরুল হুদা, ওবায়দুল্লাহ মাহমুদ, পৌর সেক্রেটারি কারী ওয়ালী উল্লাহসহ আরও অনেকে।

মহেশখালীতে হিন্দু-বৌদ্ধ সম্প্রীতি সমাবেশ
মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা: জুলাই সনদ সম্পন্ন করে নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, একমাত্র ইসলামই সকল ধর্মের মানুষের অধিকার ও সম্মান সংরক্ষণ করে নিরাপত্তা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, এতদিন জামায়াতে ইসলামী সম্পর্কে অন্য ধর্মাবলম্বীদের মাঝে অপপ্রচার চালিয়েছিল একটি স্বার্থান্বেষী মহল। সময়ের বিবর্তনে জামায়াতে ইসলামী এখন সকল অপবাদ ও অপপ্রচারের ঊর্ধ্বে উঠে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হয়েছে। এরপরও ষড়যন্ত্র ও অপপ্রচার থেমে নেই। তাই সকল বাধাবিপত্তি অতিক্রম করে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান। ড. হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই বিপ্লবে হাজারো ছাত্র-জনতার রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত সফলতা কখনো বৃথা যেতে পারে না। জুলাই বিপ্লব কোন দলের একক অর্জন নয়। আল্লাহর সাহায্য সকলের সম্মিলিত সহযোগিতার প্রচেষ্টায় ফ্যাসিস্টের শোচনীয় বিদায় হয়েছে। এখন যারা জুলাই বিপ্লবের সফলতাকে একক অর্জন দাবি করে, তারা তখন দেশে ছিল কিনা- প্রশ্ন করেন তিনি। ১০ জুন সকাল ১১টায় মহেশখালী উপজেলা পরিষদের হলরুমে মহেশখালী হিন্দু-বৌদ্ধ সম্প্রীতি পরিষদ কর্তৃক আয়োজিত হিন্দু ও বৌদ্ধদের সাথে মতবিনিময় সভায় ড. হামিদুর রহমান আযাদ উপরোক্ত কথাগুলো বলেন। কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আযাদ আরো বলেন, আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব। আমাদের আচার-ব্যবহার, কাজকর্মেও সেরা হতে হবে। তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। ইসলাম ধর্মই সকল নাগরিকদের সম্মান ও অধিকার নিশ্চিত করেছে। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে চাঁদাবাজ, দখলবাজ ও শোষণমুক্ত এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে দল-মত-নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। ড. হামিদুর রহমান আযাদ আরো বলেন, পৃথিবীর ইতিহাসে একমাত্র লিখিত সংবিধান মদিনা সনদ। রাসূল (সা.) মদিনা সনদের মাধ্যমে সকল ধর্ম ও গোত্রের মানুষকে নিয়ে একটি সুখী, সমৃদ্ধির সুন্দর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। যেখানে সকল ধর্ম ও গোত্রের মানুষগুলো তাদের নিজ নিজ অধিকার ভোগ করেছিলেন ঠিক বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই মদিনা সনদের আলোকে বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ড. আযাদ বলেন, মহেশখালীর ভূমি সংরক্ষণের মাধ্যমে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে মহেশখালীর উন্নয়ন দৃশ্যমান করতে মহেশখালী-কক্সবাজার সেতু নির্মাণকাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে। ড. হামিদুর রহমান আযাদ জুলাই বিপ্লবের সনদ সম্পন্ন করে দ্রুত সময়ে নির্বাচনের পরিবেশ তৈরি করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। হিন্দু ধর্মীয় ট্রাস্টি বোর্ডের সদস্য বাবু পরিমল শীলের সভাপতিত্বে বাবু রাজিব কান্তি দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোছাইন, মহেশখালী উপজেলা দক্ষিণের আমীর মাস্টার শামিম ইকবাল, ব্যাংক কর্মকর্তা শহিদুল ইমরান, মহেশখালী উপজেলা দক্ষিণের সেক্রেটারি মৌলানা আব্দুর রহিম, ওলামা বিভাগের সভাপতি কুতুব উদ্দিন, শ্রমিক কল্যাণের উপজেলা দক্ষিণের সভাপতি ডা. ওসমান সরওয়ার, মহেশখালী পৌরসভার সভাপতি কাউন্সিলর মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, ব্যবসায়ী আলমগীর, শ্রমিক নেতা আব্দুল খালেক, প্রদিপ দে শ্রীধাম, ছাত্র নেতা নারায়ণ দে, সুকুমার দে, লক্ষি চরন দে, ওতালা মংসহ হিন্দু ও বৌদ্ধ ধর্মের বিভিন্ন পেশার মানুষ।

পলাশে জামায়াতের ঈদ পুনর্মিলনী
মোবারক হোসেন, পলাশ (নরসিংদী): নরসিংদীর পলাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদীর ঘোড়াশাল পৌর এলাকায় জামায়াত মনোনীত জাতীয় সংসদ নরসিংদী-২ (পলাশ) আসনে এমপি প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইনের সমর্থনে পৌর জামায়াতের অফিসে দোয়া ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। ঘোড়াশাল পৌরসভা জামায়াতের আমীর অধ্যাপক ইসমাইল খয়েরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন থানা সেক্রেটারি মাওলানা মাসুদ করীম, পৌর সেক্রেটারি মাওলানা বেলাল হোসেন, সাবেক ঘোড়াশাল ইউনিয়নের সফল চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশ উপজেলা সভাপতি মাওলানা কামাল হোসেন। ইসলামী সংগীত পরিবেশন করেন সাউথ আফ্রিকা প্রবাসী মাওলানা শেখ মাসিদসহ সহস্রাধিক জনতা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে তারই হুকুমত কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। গুম, খুন, দুর্নীতি, অত্যাচার, অনাচার সমাজ থেকে দূরীভূত করে শান্তি ও ন্যায়ভিত্তিক ইসলামী সমাজ গঠনে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে আপনাদের সকলের রায় এবং সহযোগিতা কামনা করছে, জনগণও উপযুক্ত পরিবেশ পেলে ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠার আশ্বাস দেন এবং বলেন, সব দল দেখা শেষ, এবার জামায়াতে ইসলামীর বাংলাদেশ।

পাবনা সদর উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী
পাবনা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা সদর উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য প্রফেসর ড. আবুল হাশেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পাবনা জেলা জামায়াতের আমীর পাবনা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার সিন্ডিকেট সদস্য, পাবনা-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক এ এস এম আব্দুল্লাহ।
এছাড়া বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রেজাউল করিম, জেলা জামায়াতের সহকারী সম্পাদক এস এম সোহেল, ইসলামী ছাত্রশিবিরের পাবনা শহর শাখার সভাপতি ফিরোজ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুস সাত্তার বিলচলোনী, শফিকুল ইসলামসহ জেলা উপজেলা পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন, জামায়াতে ইসলামী চাঁদাবাজি করে না, সিএনজি স্ট্যান্ড দখল করে না, দুর্নীতি করে না, বিদেশে টাকা পাচার করে না, মন্দিরে আগুন দেয় না। বরং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের পূজার সময় মন্দির পাহারা দেয়। বক্তাগণ আরও বলেন, পাবনার মাটি জামায়াতের ঘাঁটি। নীতি আদর্শ, দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক ও একটি মানবিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে তাঁদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা, উপজেলা, পৌর শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বেড়া জামায়াতের ঈদ পুনর্মিলনী
আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে বিজয়ী হয়ে বৈষম্যবিরোধী মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর হত্যার বদলা নিতে হবে- এ কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, পাবনা জেলা জামায়াতের আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল।
তিনি সম্প্রতি বেড়া উপজেলা জামায়াত কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।
বেড়া পৌর মিলনায়তনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, পাবনা পৌরসভার মেয়র প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য পাবনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. আব্দুল বাসেত খান, পাবনা-২ (সুজানগর-বেড়া আংশিক) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সুজানগর উপজেলা আমীর অধ্যাপক কে এম হেসাব উদ্দিন, পাবনা-১ (সাথিয়া বেড়ার আংশিক) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, সাপ্তাহিক সোনার বাংলার চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম রফিকুন্নবী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল হেরা একাডেমির সাবেক প্রিন্সিপাল মো. মকসুদ আলম চৌধুরী, শাহজাদপুর উপজেলা আমীর অধ্যাপক মিজানুর রহমান শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি সাইফুদ্দিন এহিয়া, বেড়া উপজেলা নায়েবে আমীর মাওলানা আবু দাউদ, হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, মো. আবু সাঈদ, মো. সুজন মাহমুদ, মো. আব্দুল হাকিম, মো. আব্দুল গণি, মো. আবু জর গিফারী, মাওলানা জাহাঙ্গীর আলম সেলিম প্রমুখ।

কর্মীদের শিক্ষাশিবির
কিশোরগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা নায়েবে আমীর মো. নূর উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি বোরহান উদ্দিন সুমনের সঞ্চালনায় গত ১৪ জুন শনিবার সকাল ৬-১৫ ঘটিকায় শুরু হয়ে বিকাল পর্যন্ত কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কেন্দ্রীয় মাজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী। তিনি বলেন, “এদেশের মানুষের প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী ছাড়া কোনো বিকল্প নেই। একটি সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াত কর্মীদের সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে ময়দানে সক্রিয়ভাবে কাজ করতে হবে। জামায়াত কর্মীদের কুরআনের রঙ্গে রঙিন হয়ে খাঁটি ও পূর্ণ মুসলিম হিসেবে জীবনযাপনের জন্য জামায়াতের সর্বোচ্চ পদ ‘রুকনিয়াত’ লাভের মাধ্যমে নিজেদের জান্নাত উপযোগী মানুষ হিসেবে গড়ে তুলতে হবে”। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জেলা নায়েবে আমীর ঐতিহ্যবাহী হয়বতনগর আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল হক, জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মোস্তাকিম বিল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

পুঠিয়ায় ঈদ পুনর্মিলনী
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : ২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার বিষয়টি জামায়াতে ইসলামী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। কিন্তু তার আগে অবশ্যই কাক্সিক্ষত সংস্কার ও দৃশ্যমান বিচার সম্পন্ন হতে হবে। অন্যথায় শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। সম্প্রতি পুঠিয়া উপজেলার বানেশ্বর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ে দুর্গাপুর-পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি এ সময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর অনুকূলে বিপুল জনমত রয়েছে। এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটনকে পরিচয় করিয়ে দেন। তিনি দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে জাতীয় সংসদে দায়িত্ব পালনের সুযোগ করে দিতে সবাইকে মাঠে-ময়দানে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলামের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা নায়েবে আমীর মাইনুল হোসেন শেখ ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম মর্তুজা।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ও রাজশাহী অঞ্চল টিম সদস্য রেজাউর রহমান, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, মাওলানা আহমাদুল্লাহ, হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের পরিচয় করে দেওয়া হয়।