মোশাররফ হোসেন খান-এর কবিতা

বিশ্বের প্রতি


১৯ জুন ২০২৫ ১২:২৮

কবি মোশাররফ হোসেনের কবিতা বিশ্ব প্রতি

মোশাররফ হোসেন খান-এর কবিতা

বিশ্বের প্রতি

মানুষ শত্রু মানুষ শত্রু মানুষ বিভীষণ,
মানুষ মারার জন্য তাই এত আয়োজন!

মানুষ বন্য মানুষ পণ্য মানুষ অন্য আজ,
মানুষ মারার নিত্য খেলা তাই কি বড় কাজ?

মারতে লাগে অনেক বেশি, রাখতে লাগে স্বল্প
মানুষ ধন্য মানুষ গণ্য এটাই হোক না কল্প।

বাদ দাও না মানুষ মারা, চিন্তা করো অন্য
মানুষ যদি নাইবা থাকে, বিশ্ব কাদের জন্য?

বন্ধ করো বন্ধ করো যুদ্ধ যুদ্ধ খেলা
সর্বনাশা খেলা খেলেই কেটে গেল বেলা।

অস্ত্রগুলো অন্ন হোক, শত্রুগুলো মিত্র
এমন হলেই বদলে যায় গোটা বিশ্বের চিত্র!…