রহিমা কাজী-এর কবিতা

স্বাধীনতার বন্ধকতা


১৯ জুন ২০২৫ ১২:২৭

যখনই আমি…
ভূতল খুঁড়ে রণ পর্বত পেরিয়ে,
আকাশ ছুঁতে যাই
তখনই, ওরা আমার খুদার নলে
লাগাম পরিয়ে দেয়!!

…আমার প্রাপ্য হাতে হাতকড়া
পেটে স্মার্ট তালা,
আজ পাঁচটি যুগ প্রায়!

…ওরা আমার,
পথ চলার প্রেসক্রিপশন
ছলা কলার নানান খেলায়
ঘাটে ঘাটে ডুবিয়ে দিয়ে যায়!
তাই, সম্ভব হয়েছে খুব
ছিল যে তখন তাণ্ডতের যুগ!
রাসূলের সুন্নাহর নামে,
আমরা ভাবলাম যখন দেশটাকে
খাওয়ার শেষের রসগোল্লা!
তখন আমার প্রাচীর খোয়া মুসলিমগুলো
মন্ত্র তন্ত্রের ভগ্নরেখা পুঁতে দিলো
বুজুর্গানে দীনি মসনদ,
পাক্কা ওলির মসলায়!

তখনই আমার,
সুযোগ সন্ধানী হুজুগি ভাইয়েরা, তারা
সীসাঢালা পাঁচিল সরিয়ে
সিদ্ধি করলো উদ্ধার
কৃত্রিম ঢালাই চালিয়ে!

এবার ভাঙা প্রাচীরের
শূন্যস্থান পূর্ণ হলো
জঙ্গি নিধনে ইসলাম!