সংগঠন সংবাদ
১৩ জুন ২০২৫ ০৮:৪৭
বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা: সরকারের অধিকাংশ উপদেষ্টা জুলাই চেতনা ধারণ করে না, এজন্য দেশের সংস্কারের গতি কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। গত সোমবার (৯ জুন) সকালে ছাত্রশিবিরের নাটোরের বাগাতিপাড়া উপজেলা শাখার আয়োজনে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজ হলরুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য ইব্রাহিম হোসেন রনি।
প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম আরো বলেন, ‘আওয়ামী লীগ চলে গেলেও ফ্যাসিবাদ এখনো বাংলাদেশে রয়ে গেছে। তাদের কেউ কেউ আগামী নির্বাচনে ভোট ডাকাতির চক্রান্ত করছে। এক কথায় জেগে জেগে স্বপ্ন দেখছে। তাদের বলে দিতে চাই, এই দেশের মাটিতে আর কক্ষনো ভোট ডাকাতি করা সম্ভব নয়। যদি কেউ এমন অপচেষ্টা করেন তাহলে পার পাবেন না।’
এ সময় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিঠু সরকারের সভপতিত্বে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আতিকুল ইসলাম রাসেল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা একেএম আফজাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য অধ্যাপক আব্দুর রব ও সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কামরুল ইসলামসহ শতাধিক সাবেক-বর্তমান ছাত্রশিবির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নাগরপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৯ জুন) সকালে উপজেলা জামায়াত অফিসে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন টাঙ্গাইল-৬ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা মো. গোলাম রব্বানী, সাবেক উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মোসলেম উদ্দীন, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি হাফেজ আজিম উদ্দীন, আশুলিয়া থানা জামায়াত নেতা মো. আলি আকবর প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা স্বাধীনভাবে ঈদ উদযাপন করতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং ছাত্র-জনতার আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন স্বাধীনতা সংগ্রামে আহতদের সুস্থতা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা যুব বিভাগ ও ওইডঋ-এর সভাপতি ডা. এম. এ. মান্নান, উপজেলা তালিমুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি ডা. মো. আজিজুর রহমান, নাগরপুর সদর ইউনিয়ন জামায়াত সভাপতি মো. ইমরান হোসাইন, মোকনা ইউনিয়ন সভাপতি মাওলানা শাহাদত হোসেন, মামুদনগর ইউনিয়ন সভাপতি হাফেজ মাসুদ হাসান, ভারড়া ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল সালাম মিয়া, সলিমাবাদ ইউনিয়ন সভাপতি মো. দেলোয়ার হোসেন, ধুবুরিয়া ইউনিয়ন সভাপতি মো. আবুল বাশার বিজু, সহবতপুর ইউনিয়ন সভাপতি হাফেজ মো. লুৎফর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণের সহসভাপতি আব্দুর রশীদ হারুন, সেক্রেটারি আব্দুর কাদের, উপজেলা সাবেক শিবির সভাপতি ইসমাঈল হোসেন ইমরান, উপজেলা যুব বিভাগের ক্রীড়া সম্পাদক ব্যারিস্টার হাসনাত জামিলসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জে ঈদ পুনর্মিলনী
কিশোরগঞ্জ সংবাদদাতা: ৯ জুন সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী নিকলী উপজেলা শাখার উদ্যোগে নিকলী সদরে শিমুল কমপ্লেক্স মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা আমীর আবুল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি ও প্রচার বিভাগের সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম। আরো বক্তব্য রাখেন নিকলী উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ইসরাফিল সরকার, সাবেক উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ুম, সাবেক উপজেলা সভাপতি মুতিউর রহমান, কারপাশা ইউনিয়ন সভাপতি মুতিউর রহমান, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা এনামুল হক ওসমানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিকলী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ উসমান গনী সিরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সেক্রেটারি মুফতি খন্দকার আজিজুর রহমান ইয়াকুবি, নিকলী কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা মো. গোলাম মোস্তফা, সাইমুন্নেসা ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ, গচিহাটা কলেজের অধ্যাপক কারার লোকমান হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিকলী উপজেলা শাখার আহ্বায়ক শিহাব আহম্মেদ হেবিন ও নিকলী উপজেলা শাখার আশিকুর রহমান আশিক। অনুষ্ঠান পরিচালনা করেন, নিকলী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম।
মধুখালীতে ঈদ পুনর্মিলনী
গত ৯ জুন সোমবার উপজেলা পরিষদ চত্বর অডিটোরিয়াম হল রুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আলীমুজ্জামানের সভাপতিত্বে ও মধুখালী পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রেজাউল করিম এর সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন, ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ বদরুদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসয়ান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. ইলিয়াস মোল্লা, বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর আমীর সৈয়দ নিয়ামুল হাসান, জামায়াতে ইসলামীর রুকন মুফতি ফয়জুল্লাহ পীরজাদা নড়াইল, মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. নওশের আলী চৌধুরী, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. খলিলুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা হেমায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কামাল উদ্দিন, সালথা নবকাম পল্লী কলেজের সহকারী অধ্যাপক জামায়াতে ইসলামীর রুকন মাসুদ হাসান, উপজেলা যুব বিভাগের সভাপতি রাজিবুল হাসান, পৌর যুব বিভাগের সভাপতি জাহিদ বিন সিরাজ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমির হোসেন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইমরান খান, উপজেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি সাইফুদ্দিন প্রমুখ। এছাড়া উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জামায়াতে ইসলামী নেতারা বলেন, ঈদ কেবল আনন্দের উৎসবই নয়, বরং এটি পারস্পরিক সৌহার্দ ও ঐক্যের প্রতীক। এই ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। প্রেস বিজ্ঞপ্তি।
দোয়ারা বাজারে পুনর্মিলনী
দোয়ারা বাজার (সুনামগঞ্জ): বাংলাদেশ জামায়াতে ইসলামী দোয়ারা বাজার উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জুন রোববার বিকাল ৩টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বরইউড়ি গ্রামে এক উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
দোয়ারা বাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, ছাতক-দোয়ারা আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট আলেম ও জননেতা প্রিন্সিপাল মাওলানা আবদুস সালাম আল মাদানী।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক ছাত্রকল্যাণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক ও কমিউনিটি নেতা সুলতান আহমদ।
জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য, সিলেট বারের আইনজীবী এডভোকেট রেজাউল করিম তালুকদার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার কামাল উদ্দিন, সিলেট বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট সিরাজুল ইসলাম, ছাতক উপজেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা একেএম ফরিদ উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম আল মাদানী বলেন, ‘ঈদের এই পুনর্মিলনী অনুষ্ঠান আমাদের পারস্পরিক সৌহার্দ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে। ইসলামী আন্দোলনের পথ চলায় আমাদের সাহস, আত্মত্যাগ ও ভ্রাতৃত্ববোধই মূল শক্তি। এ ঐক্যই ইনশাআল্লাহ সমাজে ন্যায়ের রাজত্ব প্রতিষ্ঠার পথ তৈরি করবে।’
বিশেষ অতিথি সুলতান আহমদ তার বক্তব্যে বলেন, ‘প্রবাসে থাকলেও দেশের ইসলামী আন্দোলন ও সমাজকল্যাণের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকা আমার দায়িত্ব ও আত্মিক তৃপ্তির বিষয়। জামায়াত একটি আদর্শিক পরিবার, যার প্রতিটি সদস্য সমাজে ন্যায় ও মানবতার আলো ছড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এমন মিলনমেলা আমাদের বন্ধনকে আরও মজবুত করে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পর্যায়ের আমীর ও সভাপতিগণÑনরসিংপুর ইউনিয়ন আমীর আতাউর রহমান, পান্ডারগাঁও ইউনিয়ন আমীর মাওলানা দিলোয়ার হোসেন, বাংলাবাজার ইউনিয়ন আমীর মাওলানা খলিলুর রহমান, লক্ষ্মীপুর ইউনিয়ন আমীর ডা. এনামুল হক, দোয়ারা বাজার সদর ইউনিয়ন সভাপতি মাওলানা জামাল উদ্দিন বাহার, সুরমা ইউনিয়ন সভাপতি ফয়ছল আহমদ, বোগলা ইউনিয়ন সভাপতি আহমেদ আলী মেম্বার এবং মান্নারগাঁও ইউনিয়ন সভাপতি যুবায়ের আহমদ।
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কর্মীদের অংশগ্রহণে মিলনমেলাটি উৎসবমুখর হয়ে ওঠে। পরিশেষে অতিথি ও অংশগ্রহণকারীদের সম্মানে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
পাটগ্রামে ঈদ পুনর্মিলনী
পাটগ্রাম সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার উদ্যোগে গত ৮ জুন রোববার স্থানীয় উপজেলা মডেল মসজিদের হলরুমে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পাটগ্রাম উপজেলা শাখার সেক্রেটারি মো. মনোয়ার হোসেন লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা শুয়াইব আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাতিবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা) নির্বাচনী আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ আনোয়ারুল ইসলাম রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার সাবেক আমীর কেদ্রীয় টিম সদস্য অধ্যাপক মু. আতাউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাটগ্রাম পৌর জামায়াতের আমীর মো. সোহেল রানা, জুলাই আন্দোলনের আহত যোদ্ধা ওরিয়স অব জুলাইয়ের জেলা আহ্বায়ক মো. আশিকুর রহমান, সদস্য সচিব মোশারফ হোসেন, জামায়াত নেতা মাসুদ আলম, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক হাফেজ নাসির উদ্দিন বেলাল, পাটগ্রাম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. সোহরাব হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য মোজাম্মেল হক, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি ও পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আনিসুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি আলমগীর খোরশেদ, পাটগ্রাম উপজেলা পশ্চিম শাখার শিবির সভাপতি মওদুদ আহমেদ, জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক গোলাম আযম প্রমুখ।
পাকুন্দিয়ায় ঈদ পুনর্মিলনী
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলাস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে, উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে, উপজেলা সেক্রেটারি আ ন ম আবদুল্লাহ মোমতাজের সঞ্চালনায় সকাল ৯টায় পাকুন্দিয়া মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক নাজমুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা আমীর অধ্যক্ষ মাওলানা তৈয়বুজ্জামান, পাকুন্দিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা আজিজুল হক কাজল, কটিয়াদি-পাকুন্দিয়া-২ আসনে সম্ভাব্য এমপি প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব, সাবেক উপজেলা আমীর ডা. সোহরাব উদ্দিন, মাওলানা বুরহান উদ্দিন ও ওয়ালিউল্লাহ সিদ্দিক রাসেল।
এছাড়া আরোও আলোচনা করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন, সেক্রেটারি ফকির মাহবুবুল আলম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা শাখার ইউনিয়ন/ পৌরসভার দায়িত্বশীলবৃন্দ এবং এলাকার বাহিরে অবস্থানরত প্রায় অর্ধশতাধিক জনশক্তি।
সাদুল্লাপুরে ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ
মশিউর রহমান, সাদুল্লাপুর সংবাদদাতা : বাংলাদেশে জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী, সুধী সমাবেশ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(৮ জুন) সকাল ১০ ঘটিকায় ধাপেরহাট শাহ আজগর আলী ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন শাখার সেক্রেটারি সুজন সরকারের সঞ্চালনায় সভাপতি প্রভাষক তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা আমীর মো. এরশাদুল হক ইমন, সেক্রেটারি মাওলানা মো. সিরাজুল ইসলাম। এছাড়াও আমন্ত্রিত অতিথি উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ও ইউনিয়ন টিম সদস্য বিশেষ অতিথি ছিলেন মো. আহমাদ আলী বিএসসি, আব্বাস আলী মণ্ডল, আব্দুস সাত্তার মণ্ডল, ডা. আব্দুল ওয়াহেদ, মশিউর রহমান রুবেল প্রমুখ।
এর আগে সকাল ৯ ঘটিকায় সংবর্ধনা অনুষ্ঠানে ডা. মো. আব্দুস সামাদের পৃষ্ঠপোষকতায় ইসলামী সমাজকল্যাণ পরিষদের আয়োজনে এই এলাকার ৮০ জন ইমাম ও ওলামাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।