৭৫ বছর বয়সে ডিগ্রি পাস করলেন সাদেক আলী


১৩ জুন ২০২৫ ০৮:৩৮

মো. আবু জাফর সিদ্দিকী, নাটোর: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) থেকে ৭৫ বছর বয়সে ডিগ্রি পাস করে প্রশংসায় ভাসছেন নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা উজানপাড়ার বৃদ্ধ মো. সাদেক আলী প্রামাণিক। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে। গত সোমবার (২৮ এপ্রিল) ঘোষিত বিএসএস পরীক্ষার ফলাফলে তিনি ২.৭৫ সিজিপিএ পেয়ে পাস করেছেন। পেশায় কৃষক সাদেক আলী প্রামাণিক এক ছেলে এবং দুই মেয়ের পিতা।
সাদেক আলীর ছেলে নাটোরের দিঘাপাতিয়া এমকে কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন জানান, তার বাবা ১৯৭৪ সালে এসএসসি এবং ১৯৭৬ এইচএসসি পাস করেন। আর্থিক অনটন এবং বিভিন্ন সমস্যার কারণে আর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি; কিন্তু উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন হতে তিনি দূরে সরে যাননি। তিন ছেলেমেয়ের লেখাপড়া শেষ হওয়ার পর তিনি তার স্বপ্ন বাস্তবায়নের জন্য ২০২০ সালে বাউবির নাটোর দিঘাপতিয়া এম কে কলেজে ভর্তি হন।
২০২৪ সালের ১ জানুয়ারি মোটরসাইকেল দুর্ঘটনায় তার বাবার বাম পায়ের দুটি হাড় ভেঙে যায়।
সেই ভাঙা পা নিয়ে তিনি ক্র্যাচে ভর দিয়ে ৩য় থেকে ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সোমবার প্রকাশিত ২০২২ সালের চূড়ান্ত পরীক্ষার ফলাফলে তিনি অবতীর্ণ হওয়ায় বাবার সঙ্গে পরিবারের সবাই খুব খুশি।

বাংলা ভাষায় নবীপ্রেমের কবিতা ও গান
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৯

প্রতিশোধ নয়, উদারতা
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৬

সাহিত্যে সাংস্কৃতিক স্বাতন্ত্র্য
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৫

গ্রন্থ পরিচিতি
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২১

মোশাররফ হোসেন খান
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২০