চিকিৎসার জন্য সাহায্য প্রার্থনা
১৩ জুন ২০২৫ ০৮:৩৬
মো. ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়): পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া গ্রামের মৃত আশুতোষ কুমার মিশ্র ও লক্ষ্মী রাণী দম্পতির পুত্র সঞ্জয় কুমার মিশ্র রিপন (৪৮) দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে (সেল সারকোমা) আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় দিন কাটাচ্ছেন। তার ১১ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তিনি ৪ বছর ধরে ভারতের বেঙ্গালোরে চিকিৎসা করেছেন। চিকিৎসা করাতে গিয়ে তার নিজস্ব সহায়-সম্বল বিক্রি করে বর্তমানে পরিবারটি নিঃস্ব। তার অসুস্থতায় পরিবারটি বর্তমানে চরম আর্থিক ও মানসিক সংকটে রয়েছে। যার কারণে এ সংকটময় সময়ে সমাজের ও রাষ্ট্রের সহৃদয়বান ব্যক্তি, মানবিক সাহায্য সংস্থার সহানুভূতি ও সাহায্যই হতে পারে সঞ্জয় কুমারের জীবন বাঁচানোর একমাত্র ভরসা। সঞ্জয় মিশ্র’র মা লক্ষ্মী রাণী মিশ্র কেঁদে কেঁদে আঞ্চলিক ভাষায় বলেন, “সমাজের মানবিক ও দানশীল লোকলা টাকা দে সাহায্য করলে ছুয়াডাক ওশোধ খিলাবা পারু, চিকিৎসার করাবা পারু। চিকিৎসা ছাড়া মোর ছুয়াডা মরে যাবে? সবায় সাহায্য করে মোর ছুয়াডাক বাঁচাও। মোর ছুয়াডা বাঁচিলে, মোর বউমা আর ১১ বছরের নাতনিডা বাঁচিবে। তিনি ছেলের জীবন বাঁচাতে সাহায্যের জন্য সবার কাছে আকুল আবেদন জানান। একটি সামান্য সহায়তাও হয়তো ফিরিয়ে দিতে পারে এক প্রাণের হাসি ।
আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা :- সঞ্জয় কুমার মিশ্রর নিজস্ব সঞ্চয়ী হিসাব নং-০১০০২৩১৬৯৭২১১, জনতা ব্যাংক, আটোয়ারী শাখা, পঞ্চগড়। ছোট ভাই, মিলন কুমার মিশ্র: ০১৭২১৪৭০৫৪৯-(বিকাশ)।