লেভেলপ্লেয়িং ফিল্ড বজায় রাখতে সহযোগিতা করুন : ডা. তাহের
১৩ জুন ২০২৫ ০৭:৩৫
কুমিল্লা সংবাদদাতা : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও প্রতিনিধিত্বমূলক নির্বাচনের মাধ্যমে বর্তমান এ অবস্থার পরিসমাপ্তি ঘটতে পারে। বর্তমান সরকার এবং রাজনৈতিক দলগুলোর ভেতরে একটি সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতি বজায় রাখতে সরকার বার বার রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করছেন। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়ে বলেন, ‘আমদের পারস্পরিক সম্পর্ক এবং জবাবদিহিতার মাধ্যমে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশের লক্ষ্যে লেভেলপ্লেয়িং ফিল্ড বজায় রাখতে সরকারকে সহযোগিতা করতে হবে।’ তিনি গত বুধবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে চিওড়া, কনকাপৈত ও বাতিসা ইউনিয়ন জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশসে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা আমীর মাওলানা ইব্রাহীম। শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি, বাতিসা, কনকাপৈত ও চিওড়া ইউনিয়নের নির্বাচনী পরিচালক মজিবুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী জামায়াত নেতা এম ইউসুফ, শাহজাহান সাজু, আইয়ুব আলী ফরায়েজী, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, চিওড়া ইউনিয়ন জামায়াত নেতা শাহনেওয়াজ কাজল, জামায়াত নেতা মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া নাইম, জামায়াত নেতা মেজবাহ উদ্দিন, চিওড়া ইউনিয়ন জামায়াতের আমীর শাহজালাল টিপু, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসান মজুমদার, কনকাপৈত ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, বাতিসা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোতাহের মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচনী দায়িত্বশীলবৃন্দ।
এর আগে আলকরা, গুণবতী ও জগন্নাথদীঘি ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি ডা. তাহের ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম। জামায়াত নেতা আইয়ুব আলী ফরায়েজীর সভাপতিত্বে ও ডা. মঞ্জুর আহমেদ সাকির পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়োফার্মা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্যা, ব্যবসায়ী এম সাদেক, সৈয়দ একরামুল হক হারুন, মেশকাত উদ্দিন সেলিমসহ আলকরা, গুণবতী ও জগন্নাথদীঘি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের বিপুল সংখ্যক দায়িত্বশীলবৃন্দ।