‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিন’


২০ মার্চ ২০২৫ ১৫:১৫

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, মৌলিক নাগরিকসেবা এবং জনজীবনে নিরাপত্তা প্রদান করা সরকারের প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে এবং সন্ত্রাস প্রতিরোধে আপামর জনসাধারণ, ছাত্র ও শ্রমিকজনতা প্রশাসনকে সহায়তা করতে প্রস্তুত। আমরা আহ্বান জানাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিন। সন্ত্রাস, চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে আইনের বিচারের মুখোমুখি করুন।
সম্প্রতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর থানা-সেক্টর দায়িত্বশীল সম্মেলন ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান উপর্যুক্ত কথা বলেন। নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমদ, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, এম আসাদ, শ্রমিক নেতা মুহাম্মদ হামিদুল ইসলাম, মুহাম্মদ নুরুন্নবী. স.ম. শামীম, মাওলানা জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম মজুমদার, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।