মান্দায় জামায়াতের উদ্যোগে ফুড প্যাক বিতরণ
২০ মার্চ ২০২৫ ১৫:১২
মান্দা (নওগাঁ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দার ৮নং কুসুম্বা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উদ্যোগে অসহায়-দরিদ্র মানুষের মাঝে রমযান ফুড প্যাক বিতরণ করা হয়। প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ মান্দা উপজেলা শাখার সভাপতি মো আব্দুল মালেক প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমুখী দল, বাংলাদেশের মানুষের যে কোনো আপদে-বিপদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবার আগে ছুটে আসে। আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারলে এমন একটি সমাজ বিনির্মাণ করবে, যেখানে যাকাত নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তিনি আগামী দিনে সবাইকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছায়াতলে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।