জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষাশিবির
২০ মার্চ ২০২৫ ১৫:১১
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সম্প্রতি অঞ্চল ৪ মোরেলগঞ্জ উপজেলা, মোরেলগঞ্জ পৌরসভা, শরণখোলা উপজেলার কর্মীদের নিয়ে মোরেলগঞ্জ হযরত আবু হুরায়রাহ (রা.) মাদরাসা মিলনায়তনে “কর্মী শিক্ষাশিবির” অনুষ্ঠিত হয় ।
বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর ওলামা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইন। বাগেরহাট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আবুল কাশেম। দারসুল কুরআন প্রদান করেন জেলা জামায়াতে ইসলামীর কৃষি ও অর্থ সম্পাদক শাহাদাত হোসাইন। বই আলোচনা করেন (চরিত্র গঠনের মৌলিক উপাদান) শেখ মোহাম্মদ ইউনুস, সেক্রেটারি জেলা জামায়াতে ইসলামী বাগেরহাট।