চট্টগ্রাম সংবাদ


১৩ মার্চ ২০২৫ ১৬:৪০

জনআকাক্সক্ষার বাংলাদেশ গড়তে হবে : মুহাম্মদ শাহজাহান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনআকাক্সক্ষার নতুন বাংলাদেশ গড়তে হবে। ফ্যাসিবাদ দেশের রাজনীতি, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। কেড়ে নিয়েছিল মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা, নিরাপত্তার অধিকার, ধ্বংস করেছিল আইনের শাসন। নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
গত ৪ মার্চ বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল আয়োজিত অঞ্চল দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভুইয়া, মুহাম্মদ জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক নূরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম মহানগরী আমীর শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন, বান্দরবান জেলা আমীর মাওলানা এস এম আবদুস সালাম আজাদ, রাঙামাটি জেলা আমীর অধ্যাপক মোহাম্মদ আব্দুল আলিম, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, কক্সবাজার জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, রাঙামাটি জেলা সেক্রেটারি মো. মনছুরুল হক, খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, বান্দরবান জেলা সেক্রেটারি এডভোকেট আবুল কালাম প্রমুখ।
মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, পতিত স্বৈরাচারী সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার করা প্রয়োজন। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বিজয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আর বিভেদ নয় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দীর্ঘদিনের হারানো অধিকার ফিরিয়ে আনতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

সাংবাদিকদের সম্মানে চট্টগ্রাম মহানগরী জামায়াতের ইফতার মাহফিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩ মার্চ বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ৯ম তলার জুলাই শহীদ স্মৃতি মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও ডা. এ কে এম ফজলুল হক।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কর্ণফুলীর সম্পাদক আফছার উদ্দিন চৌধুরী, প্রবীণ সাংবাদিক মঈনুদ্দিন কাদেরি শওকত, সিরাজুল করিম মানিক, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, প্রফেসর মাহবুবুর রহমান, আবু বকর, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, অধ্যাপক মুহাম্মদ নুর, আমীর হোসাইন, মাহমুদুল আলম, আহমদ খালেদুল আনোয়ার প্রমুখ।
মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, দেশ ও দেশের বাহির থেকে ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতি ধর্ম-বর্ণ-নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ গঠনের কাজে সকলের আত্মনিয়োগ করতে হবে।
শাহজাহান চৌধুরী বলেন, জাতির বিবেক কলম সৈনিকেরা দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ইসলামের খেদমতে এগিয়ে যেতে হবে। সাংবাদিকদের যদি সত্যের পক্ষে কলম চলে তাহলে এ সমাজ ও জাতির জন্য অনেক কিছু করা সম্ভব। আমরা প্রত্যাশিত বাংলাদেশ চাই।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরীর জাতীয়, আঞ্চলিক দৈনিক পত্রিকা প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।

তাকওয়াভিত্তিক সমাজ করতে হবে: নজরুল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর এবং বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, তাকওয়াভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাহে রমজান মাস তাকওয়া অর্জনের মাস। প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের ও তৃতীয় দশক নাজাতের। এ মাসে মহান আল্লাহ তায়ালার ঐশী বিধান আল-কুরআন নাজিল হয়েছে। এ মাস কুরআনকে জানার, বোঝার ও মেনে চলার মাস। সকল শ্রেণি-পেশার মানুষকে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। রমজানে সকল প্রকার অশ্লীলতা ও বেহায়াপনা থেকে দূরে থাকতে হবে। কুরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চট্টগ্রাম কর আইনজীবী শাখার দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে ও মোহাম্মদ আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল মালিক, এডভোকেট শামসুল আলম, এডভোকেট আরিফর রহমান, এডভোকেট ফজলুল বারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।