শক্ত হাতে দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে : হামিদুর রহমান আযাদ


১৩ মার্চ ২০২৫ ১৫:৫৬

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, পবিত্র রমজান মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে পরকালীন মুক্তির পথ সুদৃঢ় করতে হবে। রমজান মাস প্রশিক্ষণের মাস। এ মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে। মানবজাতির মুক্তির দিশারী পবিত্র আল কুরআনের সমাজ প্রতিষ্ঠা করতে পারলেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির পথ সুদৃঢ় হবে।
হামিদুর রহমান আযাদ আরো বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, শক্ত হাতে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। তিনি বলেন, রোজা পালনের মাধ্যমে তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে জান্নাতের আশায় নিজের জীবনকে গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশের মানুষ সংস্কার চায়, সংস্কারের মাধ্যমে আগে দেশকে জঞ্জালমুক্ত করতে হবে। গত ১১ মার্চ মঙ্গলবার বাংলাদেশ জামায়াত ইসলামী কালার মারছড়া ইউনিয়ন সভাপতি মাওলানা আবুহেনা মুস্তফা জিহাদীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের সঞ্চালনায় কালার মারছড়া উচ্চবিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সমাবেশে বক্তব্য প্রদান করেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোছাইন, কক্সবাজার শহর জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা কামরুল হাসান, মহেশখালী উপজেলা জামায়াতের উত্তরের আমীর মাস্টার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার বশির আহমদ, উপজেলা তরবিয়ত সেক্রেটারি মাওলানা ওসমান, সাবেক দায়িত্বশীল মাস্টার ছিদ্দিক আহমদ, সাবেক আমীর আব্দুস শুক্কুর, শ্রমিক কল্যাণ উপজেলা উত্তরের সভাপতি হাফেজ আনছারুল করিমসহ জামায়াত-শিবিরের নেতা কর্মীরা। বিকেলে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মাওলানা মুজিবুল হক, অধ্যক্ষ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ, মাস্টার বেলাল হোসেন ও মাস্টার আব্দুল মাবুদ। প্রেস বিজ্ঞপ্তি।