সংগঠন সংবাদ


২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৭

বরিশাল অঞ্চলের উপজেলা থানা দায়িত্বশীল সম্মেলন
বরিশাল সংবাদদাতা: বরিশাল অঞ্চলের সকল উপজেলা/থানা আমীর ও সেক্রেটারিদের নিয়ে উপজেলা আমীর দায়িত্বশীল সম্মেলন সম্পন্ন হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি শনিবার বরিশাল জেলা মডেল মসজিদ হলরুমে অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলালের সভাপতিত্বে ও অঞ্চল টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর, বরিশাল জেলা আমীর অধ্যাপক আবদুল জব্বার, পিরোজপুর জেলা আমীর মাওলানা তোফাজ্জল হোসেন ফরিদ, ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসেন, ঝালকাঠি জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান, বরগুনা জেলা আমীর মাওলানা মুহিবুল্লাহ হারুন, পটুয়াখালী জেলা আমীর এডভোকেট নাজমুল আহসানসহ অঞ্চলের সকল জেলা সেক্রেটারি নায়েব আমীরসহ সকল উপজেলা দায়িত্বশীলবৃন্দ।

চরমোনাইর তিন দিনব্যাপী মাহফিল
বায়জীদ বোস্তামী, বরিশাল : আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হলো ঐতিহাসিক চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত ৩ দিনব্যাপী ফাল্গুনের মাহফিল। গত ১৯ ফেব্রুয়ারি বুধবার বাদ জোহর আমীরুল মুজাহিদীন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাইয়ের উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয়ে গত ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮.৩০টায় সমাপনী অধিবেশন ও আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় লাখ লাখ মুসল্লিদের আধ্যাত্মিক এ মিলনমেলা। আখেরি মোনাজাতে পীরসাহেব চরমোনাই ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন। এ বছর মাহফিলে মূল ৭টি বয়ানের পাশাপাশি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন বাংলাদেশসহ সৌদি আরব, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, পাকিস্তান, আফগানিস্তান ও তুরস্কের বিশিষ্ট ওলামায়ে কিরাম।
উল্লেখ্য, মাহফিলে আসা মুসল্লিদের মধ্যে ১০ জন বার্ধক্যজনিত ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তারা হলেনÑ মুন্সগীঞ্জ নিবাসী মো. আলাল খালাশি (৭২), পাবনা নিবাসী আব্দুল জলিল খান (৬৫), গাজীপুর নিবাসী মোহাম্মদ জাহাঙ্গীর বেপারী (৫০), চুয়াডাঙ্গা নিবাসী মো. ওসমান (৫০), নীলফামারী নিবাসী মো. মঞ্জুরুল ইসলাম (৬০), চাঁদপুর নিবাসী আলি আহম্মদ (৫৫), বগুড়া নিবাসী মো. আব্দুল হামিদ (৬৫), চাঁদপুর নিবাসী মো. আইউব আলী (৬০), নারায়ণগঞ্জ নিবাসী মো. আলতাফ হোসেন (৬৫) ও নরসিংদী নিবাসী মো. আবুল কালাম (৪২)। সকলের জানাযা শেষে মাহফিল হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্সে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়। চরমোনাই অস্থায়ী মাহফিল হাসপাতালে এ বছর প্রায় ৩ সহস্রাধিক মুসল্লির চিকিৎসা দেয়া হয়। এবারের মাহফিলে ৪ জন অমুসলিম পীরসাহেব চরমোনাই ও শায়েখ চরমোনাইর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর একুশে ফেব্রুয়ারি উদযাপন
দীন মোহাম্মদ, চাঁদপুর : চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী উদ্যোগে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চাঁদপুর শহর আমীর এডভোকেট মো. শাহজাহান খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও শহর শাখার বিভিন্ন ওয়ার্ড নেতাকর্মী।
ভাষাশহীদ রফিক, বরকত, সালাম জব্বার, জামায়াতে ইসলামী নেতা, ভাষাসৈনিক অধ্যাপক গোলাম আযমসহ সকল ভাষাসৈনিকের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
চাঁদপুর শহর শাখার আমীর এডভোকেট মো. শাহজাহান খান বলেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সেক্রেটারি এবং ভাষা আন্দোলনের প্রথম সারির সৈনিক অধ্যাপক গোলাম আযম। ’৭১-এর যুদ্ধে জয়লাভ করে। এ জয় ইসলামের বিরুদ্ধে ছিল না। এ জয় সাধারণ সকল মানুষের জন্য এসেছিল। কিন্তু কালক্রমে বৈষম্য বাড়ছে ’২৪-এর পুনরায় জয় আসে। বৈষম্য দূর হলেও এখনো টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি চলছে।
তিনি আরো বলেন, দ্বিধাবিভক্ত বক্তব্য প্রদান না করে বৈষম্যের অন্যতম সাথী বিএনপি-জামায়াত এক থাকা উচিত। বাংলা ভাষায় সকল স্তরে পৌঁছাতে হবে। আন্তর্জাতিক রায়সহ সকল পর্যায়ে বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এ দিবসে শহীদের স্মরণে তাদের প্রতি দোয়া ও সৈনিক পরিবারের খোঁজখবর রাখতে হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
কুমিল্লা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যোগে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ ফেব্রুয়ারি বিকাল ৪টায় কুমিল্লা টাউন হল অডিটরিয়ামে মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং নগর জামায়াত সেক্রেটারি মু. মাহবুবর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য বীর মুক্তিযুদ্ধা আব্দুস সাত্তার। এ সময় বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি যথাক্রমে কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান, কাজী নজীর আহম্মেদ, মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, মফিজুর রহমান প্রমুখ।

যুব বিভাগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
জাহাঙ্গীর আলম, চৌগাছা (যশোর) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। গত শুক্রবার সকালে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা যুব বিভাগ কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও দোয়ার আয়োজন করা হয়। র‌্যালিটি জজকোর্ট মোড় থেকে শুরু হয়ে যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের জেলা সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা যুব বিভাগের প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুর রহমান, অফিস সম্পাদক হাবিবুর রহমান, সদর উপজেলা সভাপতি নাহিদুল ইসলাম, পৌর সভাপতি মোস্তফা কামাল, জাকির হোসেন প্রমুখ।

চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা জেলার সকল ম্যাধমিক স্কুল ও মাদরাসার নবম-দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ‘সিঙ্গেল ডিজিট সংবর্ধনা-২০২৫’ আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুল হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন ফোকাস বিশ্ববিদ্যালয় কোচিং এর প্রতিষ্ঠাকালীন পরিচালক রুহুল আমিন মল্লিক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এডভোকেট মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন।
অনুষ্ঠান পরিচালনা করেন শিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ।

বাগাতিপাড়া মডেল মসজিদ উদ্বোধন
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা: মসজিদ ফাঁকা না রেখে মুসল্লিদের নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। গত শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের বাগাতিপাড়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ধর্ম অনুশীলনে মানুষের অন্তর পরিচ্ছন্ন হয়। ধর্মীয় ভাবাপন্ন হলে মানুষের মন কলুষমুক্ত হয়। মানুষ তখন পারস্পরিক বিভেদ ভুলে মানবতার সেবায় এগিয়ে আসে। আর নামাজ মানুষের মনকে শীতল করে। দেশবাসী নামাজ আদায় করলে তারা নরম মনের অধিকারী হবেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ দেশ। এদেশের সামগ্রিক উন্নয়নে সকল ধর্মের মানুষের অবদান রয়েছে। বৈষম্যহীন দেশ গড়ে তুলতে দুর্নীতির মানসিকতা পরিহারের ওপর উপদেষ্টা গুরুত্বারোপ করেন। এ সময় জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে ও ইউএনও হা-মীম তাবাসসুম প্রভার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফছার উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন প্রমুখ। মসজিদ উদ্বোধনের পর জোহরের নামাজ আদায় করেন ধর্ম উপদেষ্টা।

কুরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের ঘোড়াঘাটে কুরআন অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার ৩নং সিংড়া ইউপি প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে রানীগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের বিপরীতে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় সামাজিক সংগঠন সিরাতে মুস্তাকিম পরিষদ ও তাওহীদি জনতার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপজেলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আরশাদ হোসাইন সঞ্চালনায় বক্তব্য রাখেন ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, হাফেজ মাওলানা মোজাফফর হোসেন, হাফেজ সিরাজুল ইসলাম, মাওলানা সুলতান মাহমুদ, মুফতি মোহিবুল্লাহ, সিরাতে মুস্তাকিম পরিষদের সহ-সভাপতি মোমিনুল ইসলাম টুটুল প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় মাজারপূজারী (ভাণ্ডারী গং) প্রতি সোম ও বৃহস্পতিবার ঢোল-তবলা ও বাদ্যযন্ত্র ব্যবহার করে নারী-পুরুষ একত্রে হয়ে গান-বাজনা ও জিকিরের নামে ভণ্ডামি, মাদকসেবন, মাজার এলাকায় মসজিদ না থাকা, প্রতি বছর ১৮ ফাল্গুন ওরসের নামে গান-বাজনার মাধ্যমে ভণ্ডামি করে থাকেন। এছাড়া ইসলাম ও কুরআনের বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচারে লিপ্ত থাকেন।
বক্তব্য শেষে সমাবেশের সভাপতি আগামী ও ১৭, ১৮, ১৯ ফাল্গুনে মাজারের বিপরীত পাশের মাঠে রমজানের তাৎপর্য, ইফতার ও দোয়া মাহফিলের ঘোষণা দিয়ে দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন। সমাবেশে সিরাতে মুস্তাকিম পরিষদের সভাপতি খাদেম আলী ও স্থানীয় হাজার হাজার তৌহিদী জনতা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মেলান্দহে জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ পৌর শাখার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ৯টার দিকে মেলান্দহ বাজারের টিনপট্টি দলীয় কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে পৌরসভার প্রধান সড়কসমূহ পদক্ষিণ করে। পরে মেলান্দহ শহীদ মিনারে গিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান আজাদী, মেলান্দহ উপজেলা আমীর মো. ইদ্রীস আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারাজী, পৌর আমীর শরাফত আলী ফারাজী, সাধারণ সম্পাদক আব্দুল হাসীব।
পরে ভাষাশহীদ, ’২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেন জামায়াত নেতৃবৃন্দ।

বোয়ালমারীতে বিশাল জনসমাবেশ
বোয়ালমারী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে জীবন দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটিয়ে যে অবদান রেখেছেন, সেটা সবসময় শ্রদ্ধার সাথে আমাদের স্মরণ রাখতে হবে। দেশের জনগণ দেখেছে আওয়ামী ফ্যাসিবাদের পতনে আবু সাঈদরা কীভাবে বুকের তাজা রক্ত দিয়েছেন।
তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ সংস্কার কাজে সহযোগিতা করতে হবে এবং দেশ সংস্কার করে তারপর নির্বাচনের দাবিও জানান তিনি। আগে দেশ সংস্কার না হলে কোনোভাবেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আশা করা যায় না। স্থানীয় নির্বাচন আগে দেয়ার ব্যাপারে দাবি জানানো হয়। এ সময় ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তিনি। তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি সংগঠন যারা আল্লাহ প্রদত্ত বিধান (কুরআন) দিয়ে জীবন পরিচালনা ও সৎ লোক তৈরি করে। তাই সৎ লোক ক্ষমতায় গেলে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, দুঃশাসন, দখলদারিত্ব, চুরি-চামারি, লুটপাট থাকবে না। বরং ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষ তার অধিকার ফিরে পাবে, ইনশাআল্লাহ। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে একটি সোনালি ভূখণ্ড।
জনসমাবেশ থেকে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় এবং জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেয়ার দাবি জানান তিনি। যদি আজহারুল ইসলামকে মুক্তি এবং জামায়াতের নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দেয়া না হয়, তাহলে এদেশের জনগণকে সাথে নিয়ে কঠিন আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে, ইনশাআল্লাহ।
গত ২২ ফেব্রুয়ারি শনিবার ফরিদপুর জেলার বোয়ালমারী চৌরাস্তা সংলগ্ন স্টিলপট্টি ময়দানে জামায়াতে ইসলামীর বোয়ালমারী উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে বিশাল জনসমাবেশ ফরিদপুর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও বোয়ালমারী পৌর সেক্রেটারি হাফেজ মাওলানা সৈয়দ সাজ্জাদ আলীর সঞ্চালনায় এবং উপজেলা আমীর মাওলানা মো. শহিদুল ইসলামের পরিচালনায় ও পৌর আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসানের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দেলোয়ার হুসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য শামসুল ইসলাম আল-বরাটী, ফরিদপুর জেলা আমীর মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন, অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা, জেলা নায়েবে আমীর, আবু হারিছ মোল্লা, জেলা সেক্রেটারি, আব্দুল ওহাব, মোহাম্মদ জসিম উদ্দিন, গোপালগঞ্জ জেলার আমীর মাওলানা রেজাউল করিম, গোপালগঞ্জ জেলার সেক্রেটারি আল মাসুদ খান, ঢাকা জেলার কর্মপরিষদ সদস্য মোহাম্মদ তাওহীদ হোসেন, আলফাডাঙ্গা উপজেলা আমীর মাওলানা কামাল হোসাঈন, মধুখালী উপজেলা আমীর মাওলানা আলিমুজ্জামান, জেলা শূরা সদস্য হাফেজ মাওলানা বিলাল হোসাইন, পৌর নায়েবে আমীর অধ্যাপক আবুল কাশেম মাহমুদ, আবু নাসির মোল্লাসহ আরো অনেকে।

২১ ফেব্রুয়ারি : আলোচনা সভা ও প্রকাশনা প্রদর্শনী
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে আলোচনা সভা ও প্রকাশনা প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী। ২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রেস ক্লাবের ৯ম তলায় জুলাই বিপ্লব স্মৃতি হলে উপর্যুক্ত সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও প্রদর্শনীতে শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, কলামিস্ট, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ অঞ্চলের মানুষের স্বাধিকার আন্দোলনের সংগ্রাম অনেক পুরোনো। সেই দীর্ঘ মুক্তি-সংগ্রামে ১৯৫২ সালের ভাষা আন্দোলন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভাষা আন্দোলনসহ ইতিহাসের বাঁকে বাঁকে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের স্মরণ করাই আমাদের এ আয়োজনের উদ্দেশ্য। প্রেস বিজ্ঞপ্তি।
কটিয়াদীতে জামায়াতের উদ্যোগে ভাষা দিবসের আলোচনা সভা
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে গত ২১ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনের হলরুমে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কটিয়াদী উপজেলা আমীর সহকারী অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে এবং অফিস ও প্রকাশনা সেক্রেটারি জামাল উদ্দিন মাস্টারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর ছাইদুল হক বিএসসি, উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মাওলানা আলী কাউসার রনি, কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, পৌর আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার, বাংলাদেশ কারিগরি আদর্শ শিক্ষক ফেডারেশনের কিশোরগঞ্জ জেলা সভাপতি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার, জালালপুর ইউনিয়ন জামায়াতের আমীর বিল্লাল হোসেন বিএসসি, লোহাজুরী ইউনিয়ন জামায়াতের আমীর মাহফুজুর রহমান প্রমুখ।