গাজীপুরের কাজলী হাশেমের ইন্তেকালে আমীরে জামায়াতের শোক
৮ নভেম্বর ২০২৪ ১১:২৯
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মহিলা সদস্য (রুকন) কাজলী হাশেম ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গত ৩ নভেম্বর রোববার রাত সোয়া ৯টায় ৪৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী ও ২ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। গত ৪ নভেম্বর সোমবার সকাল ১০টায় মরহুমের নিজ গ্রাম রাজশাহী জেলার চারঘাট উপজেলার পাঁচবাড়িয়ায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী: কাজলী হাশেম-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শোকবাণী দিয়েছেন।
শোকবাণীতে তিনি বলেন, কাজলী হাশেমের ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ দাঈ বোনকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন এবং মহিলাদের মাঝে ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহ-খাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন। তার মৃত্যুতে গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. জাহাঙ্গীর আলম ও সেক্রেটারি মো. শফি উদ্দিন গভীর শোকবার্তা জানিয়েছেন। শোক বার্তায় মরহুমার রূহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।