ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী আবু বকর সিদ্দিক-এর চিকিৎসায় সহযোগিতার আবেদন

সোনার বাংলা অনলাইন
১ আগস্ট ২০২৬ ১৫:১৫

হাসপাতালে চিকিৎসাধীন স্কাইলার্ক স্কুলের মেধাবী শিক্ষার্থী আবু বকর সিদ্দিক

রাজধানীর স্কাইলার্ক মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র আবু বক্কর সিদ্দিক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। আড়াই বছর ধরে চিকিৎসা নিচ্ছে সে। তার মধ্যবিত্ত পরিবার ভারতে চিকিৎসা করালে ব্লাড ক্যান্সার নেগেটিভ হয়। সে সুস্থ হয়ে ফিরে আসে, পড়ালেখায় নিয়মিত হয়। দীর্ঘ চিকিৎসা ব্যয় বহনে পরিবার একেবারেই নিঃস্ব হয়ে গেছে।

কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ২০২৬ সালের এপ্রিল মাসে আবু বক্কর সিদ্দিকের শরীরে আবারো ব্লাড ক্যান্সার পজিটিভ হয় এবং সে এখন ভারতের ভেলোরে সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসকের পরামর্শমতে আবু বক্কর সিদ্দিকের বোন মেরু পরিবর্তন করতে হবে, যেটা অত্যন্ত ব্যয়বহুল। এই চিকিৎসায় বাংলাদেশী টাকায় প্রায় ৫০ লাখ টাকার প্রয়োজন। আগামী এক সপ্তাহের মধ্যে এই টাকার যোগাড় করে হাসপাতালে জমা করার ব্যবস্থা করতে হবে।

কিন্তু এই অসহায় শিশুটিকে বাঁচানোর জন্য তার বাবা-মা’র একার পক্ষে কাঙ্ক্ষিত চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।

ব্লাড ক্যান্সারে আক্রান্ত আবু বক্কর সিদ্দিকের চিকিৎসায় এগিয়ে আসার জন্য সমাজের সকলস্তরের মানবিক ব্যক্তিদের উদ্বাত্ত আহবান জানাচ্ছি!

আপনার ক্ষুদ্র সহায়তা ও দোয়া এই মুহূর্তে আবু বক্করের চিকিৎসার জন্য অনেক বড় প্রাপ্তি হবে।

বিস্তারিত জানতে-
01973-005566 এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন।
অথবা
সরাসরি আবু বক্কর সিদ্দিকের বাবার সাথে ইন্ডিয়াতে হোয়াটসআপে (01711-428371) যোগাযোগ করুন।

আপনার সহযোগিতা পাঠাতে-
সুলতান মাহমুদ মিয়া (বাবা)
01711-428371 বিকাশ এবং নগদ পার্সোনাল নম্বর (বাবা)
Account number: 20502030204396400
Islami Bank, Cantonment Branch, Dhaka.
Routing number: 125260738

নিচের লিঙ্কে ক্লিক করেও সহযোগিতা পাঠাতে পারেন-
https://gofund.me/9348ba810