ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী হকি দলকে এডভোকেট জুবায়েরের অভিনন্দন

সোনার বাংলা অনলাইন
৩০ জুলাই ২০২৬ ১২:০৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

ওমানের মাসকটে অনুষ্ঠিত ‘উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬’-এর ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার ঐতিহাসিক গৌরব অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বৃহস্পতিবার ৩০ জুলাই এক বার্তায় অভিনন্দন জানান তিনি।

এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমি বাংলাদেশ নারী জুনিয়র হকি দল, কোচিং স্টাফ এবং হকি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

তিনি আরও বলেন, ওমানের মাটিতে আমাদের নারী তরুণ হকি খেলোয়াড়দের এই অবিস্মরণীয় জয় পুরো জাতিকে অত্যন্ত গর্বিত ও আনন্দিত করেছে। পুরো টুর্নামেন্টজুড়ে আমাদের অদম্য কন্যাদের চমৎকার পারফরম্যান্স, শৃঙ্খলাপরায়ণতা ও লড়াকু মানসিকতা দেশের জন্য এক অনন্য সম্মান বয়ে এনেছে।

জুবায়ের বলেন, মাঠে উপস্থিত থেকে প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সমর্থন এবং হকি ফেডারেশনের সার্বিক প্রচেষ্টা এই সাফল্যকে আরও অর্থবহ করেছে। আমি বিজয়ী বাংলাদেশ নারী জুনিয়র হকি দলের সকল সদস্যের উজ্জ্বল ভবিষ্যৎ, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।