২০২৭ সালের হজ : সরকারিতে দুই, বেসরকারিতে তিন প্যাকেজ ঘোষণা
২২ জুলাই ২০২৬ ১৬:১২
গত ২১ জুলাই মঙ্গলবার মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। গত ২১ জুলাই মঙ্গলবার মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়। আর গত ২২ জুলাই বুধবার বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
সরকারি প্যাকে হজযাত্রীদের বিমান ভাড়া প্রায় ৩৭ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। এ হজ প্যাকেজ ঘোষণা করেন। এর মধ্যে ‘হজ প্যাকেজ-১’-এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন শেষ করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার জানান বেসরকারি ব্যবস্থাপনার হজের তিনটি প্যাকেজের মধ্যে সর্বনিম্ন প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।
এ সময় হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ঘোষিতপ্যাকেজ অনুযায়ী, সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা। দ্বিতীয় প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা।