ভুল বক্তব্য দেওয়ায় রিজভীর দুঃখ প্রকাশ
সোনার বাংলা অনলাইন
১৪ ডিসেম্বর ২০২৫ ০০:১৩
১৪ ডিসেম্বর ২০২৫ ০০:১৩
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে ঘিরে ভুয়া ফটোকার্ডের ওপর ভিত্তি করে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করেন তিনি।
‘ফ্যাক্ট চেক না করে উল্লিখিত বিষয় দুটি নিয়ে আজ দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সভায় আমি বক্তব্য রাখি। এ অনিচ্ছকৃত ভুল বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’