মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সাথে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান
২৮ নভেম্বর ২০২৫ ০৯:১০
গত ২১ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় অনেক ছাত্র-ছাত্রী নিহত ও আহত হয়। নিহত ও আহতদের পরিবারের সদস্যরা আজ ২৭ নভেম্বর বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় তাঁর সাথে সাক্ষাৎ করে মতবিনিয়ম করেন।
গত ২১ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় অনেক ছাত্র-ছাত্রী নিহত ও আহত হয়। নিহত ও আহতদের পরিবারের সদস্যরা ২৭ নভেম্বর বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় তাঁর সাথে সাক্ষাৎ করে মতবিনিয়ম করেন। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে তাদের সাথে মতবিনিময় করেন এবং তাদের অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। তাদের ধৈর্য ধরার পরামর্শ দেন এবং তাদেরকে সান্ত্বনা দেন। জামায়াতের পক্ষ থেকে তাদের যথার্থভাবে সাহায্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং তাদের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
তারিখ: ২৭ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
প্রেস বিজ্ঞপ্তি