আমরা ক্ষমতায় গেলে কঠোরভাবে দুর্নীতি দমন করা হবে : সাইফুল আলম খান মিলন
২৪ নভেম্বর ২০২৫ ০৭:৫৫
২২ নভেম্বর ২০২৫, সন্ধ্যায় টিএন্ডটি কলোনি মাঠ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জননেতা সাইফুল আলম খান মিলন–এর সমর্থনে মগবাজার কলোনী ও সোনালীবাগবাসীর উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
২২ নভেম্বর ২০২৫, সন্ধ্যায় টিএন্ডটি কলোনি মাঠ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জননেতা সাইফুল আলম খান মিলন–এর সমর্থনে মগবাজার কলোনী ও সোনালীবাগবাসীর উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
হাতিরঝিল থানা পূর্ব জামায়াতে ইসলামী আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মোহাম্মদ আকিব। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. আনোয়ার হোসাইন এবং মো. আনোয়ার আজিজ।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জননেতা সাইফুল আলম খান মিলন,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিরঝিল পূর্ব থানা আমীর এডভোকেট শেখ জিল্লুর রহমান আজমী এবং থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—মো. নজরুল ইসলাম, সভাপতি, বিটিসিএল শ্রমিক–কর্মচারী আদর্শ ফেডারেশন এবং সহসভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশন;আমিনুল ইসলাম শামীম, সহসভাপতি, বিটিসিএল কর্মচারী আদর্শ ফেডারেশনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডাক্তার সুলতান মাহমুদ, শ্রমিক কল্যাণ থানা সভাপতি মো. আমিনুল ইসলাম, শিবিরের থানা সভাপতি শিহাব উল্লাহ শিহাব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম খান মিলন বলেন,“আমরা ক্ষমতায় গেলে কঠোরভাবে দুর্নীতি দমন করা হবে। দুর্নীতিমুক্ত প্রশাসন ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলবো।”
তিনি আরও বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ আমরা নিশ্চিত করব।
উঠান বৈঠক শেষে এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত প্রত্যাশা শোনেন প্রার্থী এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
আমরা ক্ষমতায় গেলে কঠোরভাবে দুর্নীতি দমন করা হবে : সাইফুল আলম খান মিলন