গোপালগঞ্জের রুকন সিদ্দিকুর রহমানের ইন্তিকালে জেলা জামায়াতের শোক
২ আগস্ট ২০২৬ ১৯:৩৯
গোপালগঞ্জ জেলা জামায়াতের রুকন সিদ্দিকুর রহমানের ইন্তিকালে শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য রেজাউল করিম ও সেক্রেটারি আল মাসুদ খান।
রোববার ২ আগস্ট এক শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহ যেন মরহুমের তামাম জীবনের গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতের শ্রেষ্ঠ মাকাম দান করেন। একই সাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন রেখে যাওয়া স্বজনদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
কাশিয়ানী উপজেলার রামদিয়ার বাসিন্দা মরহুম সিদ্দিকুর রহমান ৯২ বছর বয়সে আজ সকালে চিকিৎসারত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তার দুই ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রয়েছে।
সিদ্দিকুর রহমানের ইন্তিকালে শোকবাণী দিয়েছেন কাশিয়ানী উপজেলা আমীর মাসুদুর রহমান ও সেক্রেটারি হাবিবুর রহমান।