ন্যায়-সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ — সাইফুল আলম খান মিলন

সোনার বাংলা অনলাইন
২৩ নভেম্বর ২০২৫ ১৩:১১

ঢাকা-১২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম খান মিলন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহিলা জামায়াতের উদ্যোগে ঢাকা-১২ আসনের (৩৬ নং ওয়ার্ডের) হাতিরঝিল পূর্ব থানার টি এন টি কমিউনিটি সেন্টারে এক নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম খান মিলন বলেন, “ন্যায়-সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের গণতন্ত্র রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে, আর আমাদের বোনদেরও দায়িত্বশীলভাবে ভোটকেন্দ্রের নিরাপত্তা, শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদায় আসীন করেছে। সমাজ ও রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে নারীরা অপরিহার্য শক্তি।” বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তর-এর সহকারী সেক্রেটারি আমেনা বেগম বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নারীরা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ শক্তি। সুস্থ রাজনীতি প্রতিষ্ঠায় শিক্ষিত, সচেতন ও সক্রিয় নারীরা সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারেন।” তিনি আরও বলেন, “নারীর অংশগ্রহণ যত বাড়বে, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক নেতৃত্ব ততই শক্তিশালী হবে।”

সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন হাতিরঝিল পূর্ব থানা আমির জিল্লুর রহমান আজমী। এছাড়া উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি রুহুল আমিন, আজগর হোসেন, জাহাঙ্গীর কবিরসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। মহিলা বিভাগের বিভিন্ন স্তরের নেত্রীরা এতে অংশ নেন।

সমাপনী বক্তব্য রাখেন থানা সেক্রেটারি সুরাইয়া আক্তার। তিনি হাতিরঝিল এলাকার নারী সমাজকে নির্বাচনী পরিবেশে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানটি শ্রমিক কল্যাণ বিভাগের জেবুন্নেছা আক্তারের পরিচালনায় দোয়ার মাধ্যমে সমাপ্তি হয়।

উল্লেখ্য, সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নারী সদস্য ও সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। বিপুল সংখ্যক নারীর উপস্থিতি এ সমাবেশকে নির্বাচনের মাঠে মহিলা জামায়াতের সক্রিয় ভূমিকার এক দৃঢ় বার্তা হিসেবে তুলে ধরেন সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, তরজমা ও শিক্ষা উপস্থাপন করেন সাবিনা ইয়াসমিন ইতি। পরে হাম পরিবেশন করেন নাসরিন আলম।

ন্যায়-সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ — সাইফুল আলম খান মিলন