ঢাকার অদূরে বাইপাইলে ভূমিকম্প

সোনার বাংলা অনলাইন
২২ নভেম্বর ২০২৫ ১৪:০৯

নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইলে ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র রেকর্ড করেছে। এই কম্পনের উৎপত্তিস্থল বাইপাইলেই। শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়। এর মাত্রা রিখটার স্কেলে ৩.৩।  ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছে।

তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ঢাকার অদূরে বাইপাইলে ভূমিকম্প