ড. শফিকুল ইসলাম মাসুদের শ্যালক ইনান মুস্তাহিদ সাকিবের ইন্তেকাল
৬ নভেম্বর ২০২৫ ০৮:৩৪
আজ ৬ নভেম্বর (বৃহস্পতিবার) বাদ যোহর রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী জামায়াতের সাবেক আমীর জনাব আতাউর রহমান (রাহিমাহুল্লাহ) এর ছেলে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডঃ শফিকুল ইসলাম মাসুদের শ্যালক ইনান মুস্তাহিদ সাকিব (২৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ৫ নভেম্বর সন্ধ্যা ৭ঃ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৫ নভেম্বর রাত নটায় ধানমন্ডি ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ ৬ নভেম্বর (বৃহস্পতিবার) বাদ যোহর রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
শোকবাণী ইনান মুস্তাহিদ সাকিব এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৫ নভেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, ইনান মুস্তাহিদ সাকিব এর ইন্তিকালে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনদের ছবরে জামিল দান করুন।
শোক সংবাদ ও দোয়া কামনা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর মরহুম আতাউর রহমানের ছোট ছেলে ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদের শ্যালক ইনান মোস্তাহিদ সাকিবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল সহ মহানগরীর নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহের পাশাপাশি মরহুমের দ্বীনের যাবতীয় খেদমত কবুল করে তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।
উল্লেখ্য যে, ইনান মোস্তাহিদ সাকিব (৩০) বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি আমৃত্যু ইসলামী আন্দোলনে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
রাত ৯টায় ধানমন্ডি ঈদগাঁও মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারলে ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট জসিম উদ্দিন সরকার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল নুরুল ইসলাম সাদ্দামসহ ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এবং মহানগরী উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। ০৫ নভেম্বর ২০২৫
প্রেস বিজ্ঞপ্তি
শুক্রবার রাজশাহীতে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।