ব্যারিস্টার মওদুদ ফ্যাসিস্ট হাসিনার পতনটা দেখে যেতে পারেননি:মির্জা ফখরুল
সোনার বাংলা অনলাইন রিপোর্ট:
১৯ নভেম্বর ২০২৫ ০৮:৫৩
১৯ নভেম্বর ২০২৫ ০৮:৫৩
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘স্বাধীনতার পরে দেশে, শেখ মুজিবুর রহমানের সময় একটা দুঃশাসন চলেছে। একদলীয় শাসনব্যবস্থা তৈরি করা হয়েছে। রক্ষী বাহিনী তৈরি করে মানুষকে নির্যাতন-নিপীড়ন করা হয়েছে। খুলনার শান্তি সেন কমিউনিস্ট নেতা, তাঁর স্ত্রী, তাঁর শ্যালিকা এবং হানুফা বেগম নামের আরেকজন কমিউনিস্ট কর্মীকে রক্ষা বাহিনী গ্রেপ্তার করেছিল।